ঢাকা: মার্কোস রাশফোর্ড গত বছর করোনায় শিশুদের খাদ্য সংকটে এগিয়ে এসেছিলেন। সমাজের পিছিয়ে পড়া শিশুদের যেন অভুক্ত থাকতে না হয়, খাদ্য কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ‘অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার’ পুরস্কার।
তরুণেরা সমাজকে কীভাবে আরও এগিয়ে নিতে পারে এসব বিষয়ে রাশফোর্ড এবার কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে। রাশফোর্ডের চিন্তাভাবনা বেশ মনে ধরেছে ওবামার। তিনি জানিয়েছেন, রাশফোর্ড একটা বইয়ের গ্রন্থাগার করতে চান। তরুণেরা যেন নিজেদের আরও পড়ার মধ্যে যুক্ত রাখেন, এমন চিন্তা থেকে তাঁর এই উদ্যোগ
রাশফোর্ডদের এমন চিন্তা নিজের শৈশবের সঙ্গে মিল পাচ্ছেন ওবামা, ‘এর মধ্যে অনেক তরুণদের সঙ্গে সাক্ষাৎ করেছি। ২৩ বছর বয়সে আমি যে চিন্তা করতাম, তারাও একইরকম চিন্তা করছে। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে।’
রাশফোর্ডের মতো তরুণেরা সমাজে একটা পরিবর্তন চায়। ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের সঙ্গে এক ভিডিও কলে এসব বিষয়ই উঠে এসেছে বলে জানিয়েছেন ওবামা। সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে দারুণ উচ্ছ্বসিত রাশফোর্ড, ‘এটা স্বপ্নের মতো, তাই না? ম্যানচেস্টারে আমি আমার রান্নাঘরে বসে কথা বলেছি প্রেসিডেন্ট ওবামার সঙ্গে। তবে দ্রুত তিনি আমাকে স্বচ্ছন্দ হতে সহায়তা করেছেন। তাঁর (ওবামা) সঙ্গে কাটানো প্রতিটা মিনিট উপভোগ করেছি। যতক্ষণ তাঁর সঙ্গে যুক্ত ছিলাম নতুন নতুন চিন্তা মাথায় আসছিল। এটা দারুণ অভিজ্ঞতা। যখন প্রেসিডেন্ট ওবামা কথা বলেন, তখন একটাই কাজ, শুধুই শুনে যাওয়া।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করানোর অনুমতি পেয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। এ জন্য দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকতে পারবেন না এই দুজন। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও হলো একপেশে লড়াই। তবে এবার আর জয়ী দলের নামটা বাংলাদেশ নয়; দাপুটে পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে বৃষ্টি আইনে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।
৯ ঘণ্টা আগে
নিলাম থেকে দলে নিলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি বোলারের বিকল্প খুঁজছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি। এবার সে বিকল্প খুঁজে নিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।
১০ ঘণ্টা আগে
বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে দুই দলের ব্যাট বলের লড়াই। বৃষ্টির পর নতুন লক্ষ্য দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
১১ ঘণ্টা আগে