পার্মা দিয়ে শুরু, পার্মাতেই শেষ। ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের বিষয়টি নিশ্চিত করেন ৪৫ বছর বয়সী তারকা।
ইতালির হয়ে ২০০৬ সালে বিশ্বকাপ জিতেছেন বুফন। বিদায়ের ব্যাপারে তিনি টুইটারে নিজের এক ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এখানেই শেষ বন্ধুরা। তোমরা আমাকে সবকিছু দিয়েছ। আমিও তোমাদের সবকিছু দিয়েছি। আমরা সবকিছু একসঙ্গে করেছি।’
বুফনের সময়ের অনেক তারকা অবসর নিয়েছেন বহু আগে। তবে জুভেন্টাস কিংবদন্তির থামার নাম-গন্ধই ছিল না। ২০২১ সালে শীর্ষ লিগ ছেড়ে নিজের ক্যারিয়ারের প্রথম ক্লাব পার্মার হয়ে সিরি’বি-তে খেলছিলেন। তবে গত মৌসুমে ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হয় বুফনের। এরপর আর চুক্তি নবায়ন করেননি।
আনুষ্ঠানিক ঘোষণার আগেই ফুটবল সাংবাদিক ফাব্রিৎসিয়ো রোমানো জানান, বুফনের অবসরের বিষয়টি। তিনি গতকাল নিজের অফিশিয়াল টুইটারে লেখেন, ‘পেশাদারি ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কিংবদন্তি ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪৫ বছর বয়সী বুফন গত মৌসুমে খেলেছেন পার্মার হয়ে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক অবসর নেবেন এখন।’
রোমানো জানিয়েছিলেন, বুফন পরবর্তী কয়েক দিনের মধ্যে অবসরের সিদ্ধান্ত নিতে পারেন। পরের দিনই নিজের সিদ্ধান্ত জানালেন ইতালিয়ান কিংবদন্তি। ২৮ বছরের ক্যারিয়ারে বুফন জুভেন্টাসের হয়ে ১০ বার সিরি’আ ও পিএসজির হয়ে ১টি লা লিগা জিতেছেন। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জেতার পথে তিনি গোলপোস্টের নিচে ছিলেন অতন্দ্রপ্রহরী।
১৯৯৫ সালে ১৭ বছর বয়সে পার্মার হয়ে ক্যারিয়ার শুরু করেন বুফন। ২০২১ সালে জুভেন্টাস ছেড়ে পুনরায় সিরি’বি-তে নেমে যাওয়া ক্লবটিতে ফেরেন তিনি। মাঝখানে ২০০১-১৮ ও ২০১৯-২১ সালে দুই মেয়াদে খেলেছেন জুভদের হয়ে। ২০১৮-১৯ কাটিয়েছেন পিএসজিতে। ১৯৯৭-২০১৮ পর্যন্ত ১৭৬ ম্যাচে গোলপোস্ট সামলেছেন ইতালির।

মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২৩ মিনিট আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
১ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
৩ ঘণ্টা আগে