
শেষবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে লিওনেল মেসি এখন সবার মধ্যমণি। বিশ্বকাপ অভিযানে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে নতুন করে আলোচনায় আর্জেন্টিনার অধিনায়ক। মাঠের পারফরম্যান্সের মতো বিনয়েও যেন মেসি অনন্য। তেমনই এক ঘটনা আলোড়ন ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনার ডাগআউটের বেশকিছু ছবি ভাইরাল হয়েছে। কানসাস সিটি স্টেডিয়ামে সে ম্যাচের শুরুর একাদশেই ছিলেন মেসি। দলের হয়ে ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল তিনটি করেন এই ফরোয়ার্ড। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে তাঁকে তুলে নেন লিওনেল স্কালোনি। এরপর ডাগআউটে গিয়ে বেঞ্চে বসেননি মেসি।
নিকো পাসের বদলি হিসেবে মেসি যখন ফেরেন, তখন ডাগআউটের বেঞ্চে সতীর্থ এবং কোচিং স্টাফের সদস্যরা বসে ছিলেন। সাধারণত খেলে ক্লান্ত হয়ে ফেরার পর একজন বদলি খেলোয়াড়ের জন্য স্বাভাবিকভাবেই জায়গা ছেড়ে দেওয়া হয়। মেসির জন্যও তেমন কিছুর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তাতে অস্বীকৃতি জানান খোদ ইন্টার মায়ামি তারকা। বরং অন্যদের স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে নিজে সাময়িকভাবে দাঁড়িয়ে থাকেন। এরপর ডাগআউটের বেঞ্চের সামনে বসে থাকতেও দেখা গেছে মেসিকে।
ঘটনাটি সামনে আসার পর ফুটবল বিশ্বজুড়ে ব্যক্তিত্ব ও বিনয়ের কারণ নতুন করে প্রশংসায় ভাসছেন মেসি। সমর্থকদের মতে, মাঠের সাফল্যের পাশাপাশি সতীর্থদের প্রতি এই সম্মানবোধই তাঁকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে বহু অর্জনের মালিক হলেও এমন সাধারণ আচরণই দশ নম্বর জার্সিধারীকে সমর্থকদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। দল জেতানো পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসছেন এলএমটেন। মেসি যখন দারুণ সময় পার করছেন, তখন ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য বিশ্বকাপের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতো।
১ ঘণ্টা আগে
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। অন্যান্য ফুটবলপ্রেমীদের মতো আর্জেন্টাইন অধিনায়কের এমন পারফরম্যান্স মুগ্ধ করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকেও। আলজেরিয়া ম্যাচের পর মেসিকে নিয়ে রীতিমতো রসিকতায় মেতে উঠেছিলেন তিনি।
২ ঘণ্টা আগে
ফেবারিটের তকমা গায়ে নিয়েই বিশ্বকাপ খেলতে উত্তর আমেরিকায় গেছে পর্তুগাল। দলটিতে তারকার ছড়াছড়ি। অভিজ্ঞ ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও পর্তুগিজদের বহরে আছেন রুবেন নেভেস, রুবেন দিয়াস, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা, রাফায়েল লেয়াওদের মতো বর্তমান সময়ে ইউরোপিয়ান ফুটবল মাতানো সব পরিচিত মুখ।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের ‘এল’ গ্রুপে ম্যাচে শেষ মুহূর্তের গোলে নাটকীয় এক জয় তুলে নিয়েছে ঘানা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকির করা একমাত্র গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দলটি।
৪ ঘণ্টা আগে