সমকামিতা ইস্যুতে ওয়ান লাভ আর্মব্যান্ড না পরার জন্য ফিফা নানারকম চাপ দিচ্ছিল। তাতে পিছু হটতে বাধ্য হয় ইংল্যান্ড সহ ৯ ইউরোপীয় দেশ। তবে এখানেই উপস্থিত বুদ্ধিমত্তা কাজে লাগালেন হ্যারি কেইন। রংধনু সম্বলিত প্রায় সাড়ে ছয় কোটি টাকার ঘড়ি পরে ম্যাচ খেলেছিলেন ইংলিশ অধিনায়ক।
গত সোমবার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় ইংল্যান্ড-ইরান। এই ম্যাচেই রোলেক্স ব্র্যান্ডের রংধনু সম্বলিত ঘড়ি পরেছিলেন কেইন। মূলত ‘ইনসেন লাক্সারী লাইফ’ তাদের ইনস্টাগ্রামে কেইনের ঘড়ির ছবি পোস্ট করেছিল। কেইনের ঘড়িটি ছিল রোল্যাক্স ব্র্যান্ডের ডেটোনা রেইনবো ১১১৬৫৯ আরবিওডব্লিউ মডেলের ঘড়ি পড়েছিলেন। ঘড়িটির দাম ৫ লাখ ২০ হাজার পাউন্ড (বাংলাদেশি ৬ কোটি ৪০ লাখ টাকা)। ঘড়িটিতে রয়েছে ১৮ ভরি সোনা। ঘড়িটির বেজেল ৩৬ ব্যাগেটের রেইনবো স্যাফায়ার দিয়ে তৈরী। কেইসে রয়েছে ৫৬ ভরির রূপা আর ১১ ব্যাগেটের রংধনু স্যাফায়ার দিয়ে ঘণ্টার কাঁটা বানানো হয়েছে।
ইরানকে ৬-২ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করে ইংল্যান্ড। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ড। ওয়েলসের বিপক্ষে ২৯ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন কেইনরা।

২৮ বছর তো একেবারে কম সময় নয়। ১৯৯৮ সালের সেই বিশ্বকাপে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার পর অনেক কিছুই তো বদলে গেছে বিশ্ব ফুটবলে। ইতালির টানা তিনবার বিশ্বকাপ মিস করা, দীর্ঘ প্রতীক্ষার পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়—এমন আরও অনেক ঘটনা ঘটেছে। নরওয়ে এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ২৮ বছর পর।
২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের হয়ে ৮১ ম্যাচ খেলা ডুলির এশিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা আছে এক দশকের। তাঁর অধীনে ফিলিপাইন প্রথমবারের মতো নাম লেখায় এশিয়ান কাপে। এবার বাংলাদেশকেও একই মঞ্চে নিয়ে যেতে চান তিনি। আজকের পত্রিকাকে খুদে বার্তায় ডুলি বলেন, ‘ফিলিপাইনের মতো বাংলাদেশকে (এশিয়ান কাপে নিতে) সফল করতে আমি আশাবাদী। এতে ক
১ ঘণ্টা আগে
মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস—সবশেষ টানা তিন ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে বিরাট কোহলি, রজত পাতিদার, ভুবনেশ্বর কুমারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ কখনো জিতছে, আবার কখনো হারছে। বাংলাদেশ সময় রাত ৮টায় নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের সঙ্গে মোহাম্মদ রিজওয়ানের তর্কযুদ্ধ সামাজিক মাধ্যমে এতটাই ছড়িয়ে পড়েছে যে দুই দলের কোচদেরও এ ব্যাপারে কথা বলতে হয়েছে। আলোচিত রিজওয়ান বাদ পড়লেন ঠিক তার পরের সিরিজেই।
১ ঘণ্টা আগে