আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। আজ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
সূচি অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্টটি। আর শেষ হবে ১৯ ফেব্রুয়ারি। এদিকে একই সভায় ছেলেদের অনূর্ধ্ব-১৭ সাফের আয়োজক দেশও চূড়ান্ত হয়েছে। আসরটি ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর ভারতে অনুষ্ঠিত হবে।
এর আগে চলতি বছরের শুরুতে ঢাকায় হয়েছিল অনূর্ধ্ব-১৯ মেয়েদের সাফ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চার দেশের অংশগ্রহণে হওয়া সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছিল বাংলাদেশের মেয়েরা।
বাফুফে সূত্রের খবর, কেবল বয়সভিত্তিক মেয়েদের সাফই নয়। ২০২৬ নারী সাফও আয়োজন করতে চায় বাংলাদেশ। সে জন্য এরই মধ্যে তারা সব ধরনের পরিকল্পনা শুরু করেছে।

স্বাগতিক বলে কথা। তার ওপর দর্শকদের উচ্ছ্বাস-উন্মাদনা। গোয়ায় ২০২৬ নারী সাফের আয়োজক ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। মালদ্বীপকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা।
৫ ঘণ্টা আগে
দুই বছর পর মাঠে ফিরছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট সামনে রেখে দল গোছাতে শুরু করেছে। বিদেশি ক্রিকেটাররা নিবন্ধন করছেন শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
৬ ঘণ্টা আগে
অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলকে পাখির চোখ করে থাকেন ক্রিকেটাররা। তবে জমকালো এই টুর্নামেন্টে মাঝে মাঝে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা এতটাই সীমা ছাড়িয়ে যান যে ক্রিকেটারদের পরিবারের ওপর আক্রমণ করা হয়। এবারের আইপিএলে ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা ডেভিস ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন।
৮ ঘণ্টা আগে
আইপিএল শেষ হওয়ার পর ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ সফর করবে অজিরা। কিন্তু এই দুই সিরিজে প্যাট কামিন্স, মিচেল মার্শ, জশ হ্যাজলউডের মতো তারকা পেসারদের পাচ্ছে না অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগে