
সবকিছু ঠিকঠাক থাকলে ৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতেন লিওনেল মেসির ছোট বোন মারিয়া সল। বিয়েবাড়িতে উৎসবমুখর পরিবেশেই থাকার কথা ছিল মেসির পরিবারের। কিন্তু বিপদ যে কখন আসবে, সেটা তো আগে থেকে অনুমান করা যায় না। আকস্মিক এক দুর্ঘটনায় বিয়েটা স্থগিত করতে হয়েছে।
আর্জেন্টিনার ‘ক্লারিন’, ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’সহ বিভিন্ন সংবাদমাধ্যমে আজ মেসির বোনের দুর্ঘটনার খবর জানা গেছে। যুক্তরাষ্ট্রের মায়ামিতে গাড়ি চালানোর সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দেয়ালের সঙ্গে তাঁর গাড়ি ধাক্কা খায়। এতে তাঁর শরীরের কিছু অংশ পুড়েছে এবং ভেঙে গেছে মেরুদণ্ডের কশেরুকা। মেসির মা সেলিয়া এবং আর্জেন্টিনার সাংবাদিক আনহেল দি ব্রিতো মেসির বোনের দুর্ঘটনার বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন। এলএএম নামে এক মার্কিন টিভি প্রোগ্রামে মেসির বোনের দুর্ঘটনা প্রসঙ্গে আনহেল বলেন, ‘মেসির বোন এখন বিপদমুক্ত ও সুস্থ। আমি তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলেছি ও ৩ জানুয়ারি রোজারিওতে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। এখন সেটা স্থগিত করছে। আঘাত থেকে পুরোপুরি সেরে উঠতে বেশ কয়েক দিন তাঁকে বিশ্রামে থাকতে হবে।’
মেসির জন্মশহর রোজারিওতে ছোটবেলাতেই প্রেমে পড়েন মারিয়া ও হুলিয়ান তুলি আরেল্লানো। পারিবারিক দিক থেকেও দুই পক্ষ একে অপরকে চেনে। ১২ বছর ধরে দুজনের প্রেমের সম্পর্ক। হুলিয়ান এখন ইন্টার মায়ামি অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ। মেসির ছেলে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলে এখন খেলছে। ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান মেসি। আড়াই বছরে মায়ামির হয়ে ৮৮ ম্যাচে ৭৭ গোলের পাশাপাশি ৪৪ গোলে অ্যাসিস্ট করেছেন।
২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ এমএলএস কাপ—এই তিন শিরোপা মেসি জেতেন মায়ামির জার্সিতে। এটা মেসির ক্যারিয়ারের ৪৭তম শিরোপা। সিনিয়র ফুটবলে এটা ৪৪তম। গোল করার পাশাপাশি শিরোপা ও পুরস্কার জিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। ইন্টার মায়ামির অনুশীলন ক্যাম্পে মেসি প্রায়ই তাঁর ছেলেকে নিয়ে আসেন। ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হুলিয়ান ২০১৭ সালে মেসির বিয়েতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফে দুর্দান্ত খেলে আলোচনায় রোনান সুলিভান। পাকিস্তান ও ভারতের বিপক্ষে আলোড়ন তুলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফে এখন পর্যন্ত যে তিন গোল রোনান করেছেন, তার তিনটিতেই অবদান রোনানের। যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে একাই জোড়া গোল দিয়ে হয়েছেন ম্যাচসেরা। আর ভারতের
৩ ঘণ্টা আগে
শেষ বলে দরকার ছয়। হাতে ২ উইকেট। ব্যাটিংয়ে তখন কায়লা রেনেকে। যিনি আজই প্রথম ওয়ানডে খেলতে নামছেন। শেষ পর্যন্ত জয়ী হলেন রেনেকেই। ছক্কা মেরে দলকে জিতিয়ে নাম লেখালেন বিরল এক রেকর্ডে। যে রেকর্ডে আছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানও।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত বছরের নির্বাচনের পর থেকেই বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করছেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এরই মধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের দাবি নির্বাচনে অনিয়মের কোনো সুযোগই
৬ ঘণ্টা আগে
চার দল নিয়ে হবে ইয়ুথ ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা দল হবে চ্যাম্পিয়ন।
৭ ঘণ্টা আগে