ম্যানচেস্টার সিটির বিপক্ষে গতকাল অ্যানফিল্ডে লিভারপুলের জয়টা প্রাপ্য ছিল। কিন্তু সেটা হয়নি লুইস দিয়াজের সহজ দুটি সুযোগ মিস করায়। তাই ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে লিভারপুলকে।
তবে দিয়াজের মিসের পরও ১-১ গোলের ড্রয়ের ম্যাচে জয়ের সুযোগ ছিল লিভারপুলের। তাদের সেই সুযোগটা দেওয়া হয়নি বলে অভিযোগ ইয়ুর্গেন ক্লপের। অল রেডদের কোচের দাবি, লিভারপুলকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন ভিএআর অফিশিয়ালরা।
ম্যাচ শেষে ক্ষুব্ধ ক্লপ বলেছেন, ‘এটা শতভাগ পেনাল্টি ছিল। তারা এখন একটা ব্যাখ্যা খুঁজে নেবে। মাঠের যেকোনো প্রান্তেই এটা শতভাগ ফাউল ছিল এবং সম্ভবত হলুদ কার্ডও। কেউ একজন আমাকে পরে বোঝাবেন, কীভাবে ওটা পেনাল্টি হয়নি? অথবা আগামীকাল হাওয়ার্ড (প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস লিমিটেডের প্রধান হাওয়ার্ড ওয়েব) আমাকে ফোন করে বলবে, সে দুঃখিত। সম্ভবত এই দুটির কোনো একটি হওয়ার কথা। কিন্তু তাতে ম্যাচের ফল বদলে যাবে না।’
লিভারপুলের পেনাল্টি না পাওয়ার ঘটনাটি ম্যাচের যোগ করা সময়ে ঘটে। ৯৯ তম মিনিটের সময় ম্যানসিটির বক্সে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের বুকে বুক দিয়ে আঘাত করেন সিটির ফরোয়ার্ড জেরেমি ডকু। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার। এমন ঘটনার সিদ্ধান্ত সাধারণত ভিএআরেই হয়। কিন্তু ভিএআর কক্ষে থাকা অ্যাটওয়েল ও তাঁর সহকারী নিক হপটন মাঠের রেফারি মাইকেল অলিভারকে রিভিউ করতে বলেননি।
সিটি-লিভারপুলের ড্রয়ে লাভ হয়েছে আর্সেনালের। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানাররা। সিটি কিংবা লিভারপুল জিতলে তাদের চূড়ায় থাকা হতো না। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট ক্লপের দলেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে অলরেডরা। অন্যদিকে ৬৩ পয়েন্ট নিয়ে তিনে সিটি।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে