মাত্র ১০ ওভারের ম্যাচ। চার-ছক্কার ফুলঝুরি এসব ম্যাচে না হলে আর কোন ম্যাচে হবে। ধুন্ধুমার ব্যাটিংয়ে আসজাদ বাট যেন ছাপিয়ে গেলেন সবকিছুকেই। ঝোড়ো সেঞ্চুরিতে করেছেন নতুন এক রেকর্ড।
বাটের এই রেকর্ড হয়েছে ইউরোপিয়ান ক্রিকেট সিরিজ (ইসিএস) টি-টেনে। টুর্নামেন্টটি চলছে এখন স্পেনে। সোহাল হসপিটালেট দলটির অধিনায়ক তিনি। টুর্নামেন্টের ৮৬ তম ম্যাচে গত পরশু তাদের প্রতিপক্ষ ছিল কাতালুনিয়া ড্রাগনস। ড্রাগনসের বিপক্ষে ২১ বলে সেঞ্চুরি করেছেন বাট। তাতে ইসিএস টি-টেনের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। শেষ পর্যন্ত ২৭ বলে ১৮ ছক্কা ও ৪ চারে ১২৮ রান করে অপরাজিত থাকেন বাট। হসপিটালেটের আরেক ওপেনার ওয়াকাস জিয়া ৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৫৬ রান করে জয় নিশ্চিত করে হসপিটালেট। প্রথমে ব্যাটিং করে ড্রাগনস নির্ধারিত ১০ ওভারে ব্যাটিংয়ে করেছিল ৪ উইকেটে ১৫৫ রান।
আসজাদের আগে ইসিএস টুর্নামেন্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ২৫ বলে। মার্সটা সিসির ওপেনার শের আলি গত বছরের জুনে ২৫ বলে ছুঁয়েছেন তিন অঙ্ক।
ওয়ানডে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ সালের ১৮ জানুয়ারি জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেন ডি ভিলিয়ার্স। টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হয়েছে ঠিক তার পরের বছর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ৫৪ বলে সেঞ্চুরি করেন ব্রেন্ডন ম্যাককালাম। ৩৪ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন নেপালের কুশল মাল্লা। হাংঝুতে মঙ্গোলিয়ার বিপক্ষে এশিয়ান গেমসে এই কীর্তি গড়েন কুশল।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে