তাঁর হাত থেকে বেরিয়েছিল বিংশ শতাব্দীর সেরা বলটি। তর্কাতীতভাবে সর্বকালের সেরা লেগ স্পিনার তিনি। বর্তমান প্রজন্ম তাঁকে অনুসরণ করেই লেগ স্পিনে দীক্ষা নিচ্ছে। কিন্তু এটিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া শিল্পীই এখন শুধুই অতীত।
মারা গেছেন শেন ওয়ার্ন। ৫২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন এই কিংবন্তী লেগ স্পিনার। শুক্রবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস তাদের এক প্রতিবেদনে ওয়ার্নের মৃত্যুর খবরটি জানিয়েছে।
ফক্স জানিয়েছে, ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা অস্ট্রেলিয়া সময় শনিবার জানায়, থাইল্যান্ডের পূর্ব উপকূলীয় দ্বীপ কো সামুইয়ে মারা গেছেন ওয়ার্ন, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে।
ফক্স আরও জানিয়েছে, শেন ওয়ার্নকে তাঁর বাংলোয় অচেতন অবস্থায় পাওয়া যায়। মেডিকেল দল সর্বোচ্চ চেষ্টা করেও ওয়ার্নকে বাঁচাতে পারেননি। পরিবারের অনুরোধে গোপন রাখা হয় বিষয়টি।
দেড় যুগের বেশি লম্বা ক্যারিয়ারে ১৪৫টি টেস্ট খেলেছেন ওয়ার্ন। টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বোলার হিসেবে তাঁর উইকেট সংখ্যা ৭০৮ টি। এ ছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছেন ওয়ার্ন।

দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
২৯ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবাসী ফুটবলারের ভিডিও বা পরিচয় সামনে এলেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ খেলেছেন ইউরোপের কোনো একাডেমিতে, কেউ কোনো বিদেশি ক্লাবের বয়সভিত্তিক দলে; এসব তথ্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জাতীয় দলে তাঁকে দেখার দাবি ওঠে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এই হাইপ এখন বেশ
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের ছন্দটা কিলিয়ান এমবাপ্পে ধরে রেখেছেন ক্লাব ফুটবলেও। নতুন মৌসুমে এরই মধ্যে গড়ে একটি করে গোল করেছেন তিনি। যার সবশেষটা গতকাল করেছেন চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে। তাতে করে ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আরও একধাপ এগিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। আজ হংকংকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা। গুনে গুনে ৬ গোল দিয়েছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে