বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করা হয়েছিল এশিয়া কাপের সময়ই। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফিরেই বাংলাদেশ আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু হঠাৎ করেই বদলে গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আগের সূচি অনুযায়ী মিরপুর ও চট্টগ্রামে হবে। তবে সিরিজের ছয় ম্যাচের মধ্যে তিনটার তারিখ বদলে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনা করে সূচিতে হালকা পরিবর্তন আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী ১৮, ২০ ও ২৩ অক্টোবর হওয়ার কথা ছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ওয়ানডে। কিন্তু নতুন সূচিতে বদলে গেছে দ্বিতীয় ওয়ানডের তারিখ। ২০ অক্টোবরের পরিবর্তে ম্যাচটি হবে ২১ অক্টোবর। মিরপুর শেরেবাংলায় তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে।
টি-টোয়েন্টি সিরিজ আগের সূচি অনুযায়ী ২৬, ২৮ ও ৩১ অক্টোবর হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী প্রথম দুই টি-টোয়েন্টির তারিখ বদলে গেছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী ২৭ ও ২৯ অক্টোবর হবে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শেষে ২৪ অক্টোবর রওনা দেবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সবশেষ ২০২১ সালে বাংলাদেশ সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। আর টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা।
শারজায় গত পরশু শেষ হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মরুর বুকে আফগানদের ধবলধোলাই করেছে জাকের আলী অনিকের নেতৃত্বাধীন বাংলাদেশ। ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামীকাল শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতেই হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের সূচি
প্রথম ওয়ানডে ১৮ অক্টোবর
দ্বিতীয় ওয়ানডে ২১ অক্টোবর
তৃতীয় ওয়ানডে ২৩ অক্টোবর
*সব ম্যাচ মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে
টি-টোয়েন্টি সিরিজের সূচি
প্রথম টি-টোয়েন্টি ২৭ অক্টোবর
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ অক্টোবর
তৃতীয় টি-টোয়েন্টি ৩১ অক্টোবর
* সব ম্যাচ চট্টগ্রামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে

১৭ মে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২১ মে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে সাফের মূল লড়াইয়ে অংশ নিতে ভারতের গোয়ায় পৌঁছাবে দল। সেখানে গ্রুপ ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ।
৪৪ মিনিট আগে
২০২৪ সালের মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। টানা দুই বছর ধারাবাহিক ভালো আম্পায়ারিংয়ের পুরস্কার হিসেবে তাঁর মেয়াদ আরও এক বছর বেড়েছে। ২০১০ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরের ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক হয়
১ ঘণ্টা আগে
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টে তৃতীয় প্রতিপক্ষ হিসেবে খেলছে বৃষ্টি। হুট করে নেমে আসছে বেরসিক বৃষ্টি। মুষলধারে বৃষ্টির কারণে ওভারের পর ওভার নষ্ট হচ্ছে। হাতে আছে কেবল এক দিন। বাংলাদেশ ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এমন অবস্থা থেকেও ম্যাচ জেতা সম্ভব বলে আশার কথা শুনিয়েছেন।
২ ঘণ্টা আগে
ওয়ানডেতে বাজে সময় কাটিয়ে এখন সুসময় পার করছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে কদিন আগে পিছিয়ে থেকে ওয়ানডে সিরিজ জিতেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে এশিয়ার এই দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
৩ ঘণ্টা আগে