এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সঙ্গে সংবাদমাধ্যমও যেন পিছু ছাড়ছে না সাবেক ভারতীয় অধিনায়কের। কোনো ম্যাচে রান না করলেই তারা কোহলিকে মনে করিয়ে দিতে ভুলছে না সেটি। কোহলির প্রতি সংবাদমাধ্যমের এমন আচরণে চটেছেন রোহিত শর্মা। তাঁর মতে, সাংবাদিকেরা চুপ করলেই কোহলি রানে ফিরবেন।
দুই বছর ধরে সেঞ্চুরি খরার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ়েও রান পাননি কোহলি। এই মুহূর্তে কোহলিকে নিয়ে কতটা চিন্তিত দল—এমন প্রশ্নের জবাবে ক্ষোভ ঝেড়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক বলেন, ‘সব কথা শুরু হয় মিডিয়ার দিক দিয়েই। সংবাদমাধ্যমে যদি বিরাট কোহলিকে নিয়ে কথা বলা বন্ধ হয়, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনাদের দিক দিয়ে কথা বলা বন্ধ করুন, দেখবেন, সব আগের মতো হয়ে যাবে।’
রানের মধ্যে না থাকলেও কোহলি চাপে নেই, তা আগেই পরিষ্কার করে দিয়েছিলেন রোহিত। ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ় শুরুর আগের দিন কোহলিকে নিয়ে প্রশ্নের জবাবে রোহিতের উত্তর, ‘ও মানসিকভাবে খুব ভালো জায়গায় আছে। এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে। ও ভালোই জানে কীভাবে চাপ সামলাতে হয়।’ এরপর মিডিয়ার ওপর ক্ষোভ ঝেড়ে রোহিত বলেন, ‘আমার মনে হয়, সবকিছু আপনাদের দিক থেকেই শুরু হয়। তাই আপনারা চুপ থাকলে সবকিছু ঠিক থাকবে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৬ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে