বেন স্টোকসের অবসরের পর শুধু ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েই এত দিন আলোচনা হচ্ছিল। তবে মাইকেল আথারটনের মতে, শুধু ওয়ানডে নয়; ক্রিকেটের ভবিষ্যৎই পড়েছে অন্ধকারে। এর জন্য সাবেক ইংল্যান্ড অধিনায়ক দায়ী করেছেন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগকে, বিশেষ করে আইপিএলকে।
টি-টোয়েন্টির জনপ্রিয়তা এখন সংক্রমণে পরিণত হয়েছে। আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ এখন অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলোও চালু করেছে। এই তো কদিন আগেই এমন টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তারা আগামী বছরের জানুয়ারিতে লিগটি আয়োজন করবে। এর জন্য তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সুপার লিগের সিরিজ বাতিল করেছে। এতে করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রোটিয়াদের সরাসরি অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। আথারটন প্রোটিয়া বোর্ডের এমন কাণ্ডহীন সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন।
স্কাই স্পোর্টস আথারটন বলেছেন, ‘আইপিএল শুরুর পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট হুমকির মুখে পড়েছে। এই লিগ সত্যিকারের ক্রিকেটকে খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। যেন দেশের সেরা ক্রিকেটাররা আগামী বছর নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে পারে। ২০২৩ বিশ্বকাপে প্রোটিয়াদের অংশগ্রহণ অনেক কঠিন হবে জানার পরও এমন সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভারসাম্য কোথায় দাঁড়িয়েছে।’

চরম হতাশায় শেষ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর এবার আদালতের দ্বারস্থ হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির প্রথম সারির সংবাদমাধ্যম লা নাসিওন।
২০ মিনিট আগে
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তবে সেটা মানতে নারাজ আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, যোগ্য দল হিসেবেই ফাইনাল জিতেছে স্পেন। সেখানে রেফারির কোনো হাত নেই।
২ ঘণ্টা আগে
সমর্থক, বিশ্লেষক থেকে শুরু করে বর্তমান-সাবেক অনেক ফুটবলারই পারেদেসের শাস্তি দাবি করছেন। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। তদন্ত শেষে আলোচিত বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানাবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, সেটা আগেই বলার উপায় নেই। ফিফার তদন্তের মাঝেই ভুক্তভোগী গাভ
২ ঘণ্টা আগে
জুনে ভারত সফরে যাচ্ছে তাই পারফরম্যান্স করেছে আফগানিস্তান। একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানে হেরেছে আফগানরা। সেই ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। দলের ভরাডুবিতে এবার নেতৃত্ব ছাড়লেন আফগানিস্তানের বাঁহাতি ব্যাটার হাশমাতউল্লাহ শাহীদি।
৫ ঘণ্টা আগে