
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১ তম মৌসুম শুরু হয়েছে গত ২৬ মার্চ। টুর্নামেন্টে পিন্ডিজের যাত্রা শুরু হচ্ছে আজ। নবাগত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠে নামার আগেই বেশ বিপাকে আছেন তারকা পেসার নাসিম শাহ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নাওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।
ঘটনার সূত্রপাত পিএসএলের উদ্বোধনী ম্যাচকে ঘিরে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম। ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এমন একটি ভিডিও পোস্ট করা হয়েছে পিসিবির মিডিয়া অ্যাকাউন্টে।
পিসিবির পোস্ট কোট-টুইট করে নাসিম লিখেছিলেন, ‘তাঁর (মরিয়ম নাওয়াজ) কেন লর্ডসের রাণীর মতো আচরণ করা হচ্ছে?’ । নাসিমের এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বিশ্বজুড়ে তেলের তীব্র সংকট চলছে। তাই তেল সাশ্রয়ে দর্শকশূন্য গ্যালারিতে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি। সেখানে মরিয়মের এভাবে মাঠে আসাকে ভালোভাবে নিতে পারেননি নাসিম। সেই ক্ষোভ থেকেই এই মন্তব্য করেন তিনি।
অবশ্য কিছুক্ষণের মধ্যেই নাসিমের পোস্টটি মুছে ফেলা হয়। পরে দাবি করা হয় যে পাকিস্তানি বোলারের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তবে তাতে মন গলেনি পিসিবির। সংস্থাটি জানায়, নাসিমের মন্তব্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ও মিডিয়া নীতিমালার লঙ্ঘনের সামিল। বিশেষ করে আচরণবিধির ২.২৩ ধারায় বোর্ড, তার কর্মকর্তা বা নীতিমালা নিয়ে প্রকাশ্যে সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে নাসিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় চুক্তির শর্ত এবং মিডিয়া নীতি–বিধান লঙ্ঘনের কারণে নাসিম শাহকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। যা পিসিবির শৃঙ্খলা কাঠামোর অধীন। নাসিমকে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়ার আহবান জানানো হয়েছে, এরপর নীতিমালা অনুযায়ী পিসিবি পরবর্তী পদক্ষেপ নেবে। পিসিবি পেশাদার মান, চুক্তির বাধ্যবাধকতা এবং খেলার স্বচ্ছতা নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার ঘোষণা দেন আমিনুল হক। ৩০ মার্চ সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদের কথা বললেও প্রথম ধাপে ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে ১২৯ ক্রীড়াবিদকে। যেখানে আপাতত
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় এদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। তবে বর্তমান সরকার সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন—দেশে আইপিএল সম্প্রচারে আর কোনো
৩ ঘণ্টা আগে
মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও নিজেদের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না। বরং ফিনালিসিমা বাতিল হওয়ায় খুশিই হয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবল পড়া টাইগার উডসের জন্য নতুন কিছু নয়। আরও একবার তেমন কিছুরই পুনরাবৃত্তি করলেন এই কিংবদন্তি গলফার। নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন উডস। এই ঘটনায় মন ভালো নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
৪ ঘণ্টা আগে