টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পূর্বের ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গায় রিজার্ভ থেকে মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌম্য সরকার ও শরিফুল ইসলামকে। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
‘মেকশিফট ওপেনার’ হিসেবে সাব্বিরকে চেষ্টা করলেও নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন তিনি। চার ইনিংসে ৩৬ বল মোকাবিলায় করেন ৩১ রান। যার কারণে বিশ্বকাপে জায়গা হলো না তাঁর। অন্যদিকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন সৌম্য। ফেরেন নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজ দিয়ে। এই সিরিজের দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ২১ বল খেলে ২৭ রান করেছেন তিনি। বল হাতে এক ওভারে করে নিয়েছেন একটি উইকেট। শেষ পর্যন্ত তাঁর ওপর আস্থার রাখলেন নির্বাচকেরা।
চোটের কারণে এশিয়া কাপ খেলা হয়নি পেসার শরিফুল ইসলামের। ফেরার পর খেলা চার টি-টোয়েন্টিতে ৮.৪৫ ইকোনমি ও ২৬.২০ গড়ে পাঁচ উইকেট শিকার করেন তিনি। এশিয়া কাপ দিয়ে দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ৫ ম্যাচ খেলে ১০.৮৭ ইকোনমি রেটে ৩ উইকেট নিতে পেরেছেন। তিন ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬ বল মোকাবিলায় করেছেন ৪ রান। ফিল্ডিংয়েও ভুগতেও দেখা যায় তাঁকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তিত স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।

মোটা অঙ্কের টাকা লোকসান হওয়ায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না বলে কদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে বিপিএল না হলে কী হবে, তা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ক্রিকেটারদের কল্যাণের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়
১৮ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অভিযোগের যেন শেষ নেই। নেতিবাচক কারণে বারবার খবরের শিরোনাম হওয়া বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা দেখা যায় হরহামেশাই। এবার তিন ব্যক্তিকে বিপিএলে ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাঁদের মধ্যে আছেন বিসিবির সাবেক পরিচালকও।
১ ঘণ্টা আগে
পুরো বিশ্ব এখন কাঁদছে লিওনেল মেসির জন্য। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের আবেগঘন পোস্ট। কারণ, গতকাল রাতে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভক্ত-সমর্থকদের পাশাপাশি তারকা ফুটবলার, পরিবারের সদস্যরাও আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে দিয়েছেন আবেগঘন এক ব
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে ব্যাপক রদবদলের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করেছেন শহীদ আফ্রিদি। টানা দুই টেস্টে বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করার পর সাত ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া এবং প্রধান কোচ সরফরাজ আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে বিস্ময়কর বলে আখ্যা
২ ঘণ্টা আগে