
খেলোয়াড়ি জীবনে রাহুল দ্রাবিড় তেমন একটা মাথা গরম করেননি। ভারতের কোচ হিসেবে যখন ডাগআউটে বসতেন, শান্ত থাকার চেষ্টা করতেন। ‘দ্য ওয়াল’ খ্যাত এই ক্রিকেটারকে মেজাজ হারাতে দেখা যায় কালেভদ্রে। এক অটোচালকের সঙ্গে এবার দ্রাবিড়ের বাগ্বিতণ্ডায় জড়ানোর দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল।
ভারতীয় বার্তা সংস্থা আইএনএসের এক প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর কানিংহাম রোড এলাকায় গতকাল সন্ধ্যায় এক অটোচালতের সঙ্গে দ্রাবিড়ের ঝগড়ার ঘটনা ঘটেছে। সূত্র জানিয়েছে, ইন্ডিয়ান এক্সপ্রেস জাংশন থেকে হাই গ্রাউন্ডসে যাচ্ছিলেন দ্রাবিড়। যানজটের মধ্যে এক অটোচালকের বিরুদ্ধে দ্রাবিড়ের গাড়িতে ধাক্কা লাগার অভিযোগ উঠেছে। ভারতীয় এক গণমাধ্যমের এক্স হ্যান্ডলে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, অটোচালকের সঙ্গে কথা বলার সময় দ্রাবিড় মেজাজ হারিয়ে ফেলছেন। যদিও দ্রাবিড়ের গাড়ির তেমন কোনো ক্ষতিই হয়নি।
শুধু ঝগড়া করেই ক্ষান্ত হননি দ্রাবিড়; ভারতের আরেক সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের বরাতে জানা গেছে, ভারতীয় তারকা এই ব্যাটার অটোচালকের মোবাইল নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর টুকে নিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে ডেকান হেরাল্ড জানিয়েছে।
২০২১ সালের নভেম্বর থেকে ২০২৪-এর জুন পর্যন্ত ভারতের প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি। তাঁর অধীনে ভারত গত বছরের ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। এই জয়ে আইসিসি ইভেন্টে ১১ বছরের খরা ঘোচায় এশিয়ার দলটি। ২০২৫ আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে কাজ করবেন দ্রাবিড়।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৩ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে