
সর্বনাশটা যা হবার, সেটা আগেই হয়েছে ম্যানচেস্টার সিটির। ইতিহাদে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে এগিয়ে থেকেও সিটি ৩-২ গোলে হেরেছিল রিয়ালের বিপক্ষে। শেষ ষোলোতে উঠতে হলে ম্যান সিটিকে কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হতো। কিন্তু পেপ গার্দিওলার সিটির পথচলা থেমে গেল প্লে-অফেই।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে হয়েছিল রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি প্লে-অফের দ্বিতীয় লেগ। লড়াইটা আদতে হয়েছে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ম্যান সিটির। এমবাপ্পের হ্যাটট্রিকে ৩-১ গোলে সিটিকে হারাল রিয়াল। অতিরিক্ত সময়ের ২ মিনিটে নিকো গঞ্জালেসের গোলটা শুধু সিটির হারের ব্যবধানই কমাতে পেরেছে। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে জিতে শেষ ষোলোর টিকিট কাটল কার্লো আনচেলত্তির দল। রিয়ালের কাছে ভরাডুবির পর গার্দিওলার চোখে মুখে দেখা গেছে হতাশা। সিটি কোচ বলেন, ‘সেরা দল হিসেবে জয়টা তাদেরই প্রাপ্য। আমাদের চেয়ে ভালো খেলেছে। এমবাপ্পেকে সামলানো অনেক কঠিন ছিল। আর আমরা সেটা করতে পারিনি।’
২০২২-২৩ মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ম্যানচেস্টার সিটি। গার্দিওলার দল চ্যাম্পিয়ন হওয়ার পথে হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে। সবশেষ মৌসুমে (২০২৩-২৪) কোয়ার্টার ফাইনালে সিটি বিদায় নিলেও রিয়ালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল। এবার তো রিয়ালের সামনে দাঁড়াতেই পারল না সিটি। হতাশ গার্দিওলা তাই বাস্তবতা মেনে নিচ্ছেন। সিটি কোচ বলেন, ‘কোনো কিছুই চিরস্থায়ী নয়। অবিশ্বাস্য খেলেছিলাম আমরা। তবে আজকের (গত রাতে) পর আমাদের ধাপে ধাপে উন্নতি করতে হবে। অতীত অসাধারণ হলেও এখন আর তেমন নেই। বাস্তবতা মেনে নিয়ে সামনে এগোতে হবে।’
ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ছয়বারের মধ্যে পাঁচবারই শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। তবে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে দলটি ভালো অবস্থায় নেই। ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে গার্দিওলার দল অবস্থান করছে চার নম্বরে। সবার ওপরে থাকা লিভারপুল ২৬ ম্যাচ খেলে পেয়েছে ৬১ পয়েন্ট। পাঁচ ও ছয়ে থাকা বোর্নমাউথ, চেলসি দুই দলেরই পয়েন্ট ৪৩। পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলতে হলে এবারের প্রিমিয়ার লিগে তাই সেরা চারে থাকতে হবে। সেই সমীকরণ মাথায় নিয়েই গার্দিওলা বলেছেন, ‘ (প্রিমিয়ার লিগে) আমাদের এখনো ১৩ ম্যাচ বাকি। শীর্ষ চারে বা পাঁচে থেকে আবারও (চ্যাম্পিয়নস লিগে) থাকার চেষ্টা আমাদের করতে হবে।’
সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার আগেই গার্দিওলা জানিয়েছিলেন, ১ শতাংশ সম্ভাবনা নিয়ে রিয়ালের বিপক্ষে প্লে-অফের দ্বিতীয় লেগ খেলতে যাচ্ছে সিটি। বাস্তবেও তাই হয়েছে। যে রিয়াল বিপক্ষ দলের মাঠে দুর্দান্ত খেলে, সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের (রিয়াল) বিপক্ষে জয় স্বাভাবিকভাবেই অনেক কঠিন।

হারারে স্পোর্টস ক্লাবেই কদিন আগে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানে হেরেছিল বাংলাদেশ। সেই ক্ষতে প্রলেপ লাগানোর সম্ভাবনা এবার তৈরি করেছিলেন নাহিদ রানা-তাসকিন আহমেদরা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৪২ রানের লক্ষ্যও তাড়া করে জিততে পারল না বাংলাদেশ।
২৫ মিনিট আগে
নিউইয়র্কে গত রাতে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।
১ ঘণ্টা আগে
শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
২ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৪ ঘণ্টা আগে