অনেক দিন ধরে পাকিস্তান দলে সুযোগ না পাওয়ায় গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইমাদ ওয়াসিম। অবসরের পর এখন তাঁর পুরো মনোযোগ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। তেমনি এক টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলতে নেমে একটি রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার।
এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ইমাদ। এশিয়া মহাদেশে তারকা অলরাউন্ডারের অভাব না হলেও তাঁর আগে কেউই এই রেকর্ড গড়তে পারেননি। সিডনি সিক্সার্সের বিপক্ষে ১৪ রানের ইনিংস খেলার পথে রেকর্ডটি গড়েছেন মেলবোর্ন স্টারসের অলরাউন্ডার। সব মিলিয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার।
ইমাদের আগে এই রেকর্ড গড়েছেন কাইরন পোলার্ড, আজহার মাহমুদ ও আন্দ্রে রাসেল। ২০১০ সালে প্রথম ক্রিকেটার হিসেবে ডাবলসের রেকর্ডটি গড়েন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার পোলার্ড। তাঁর পরেই রেকর্ডটি গড়েন আজহার। ২০১২ সালে রেকর্ডটি ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে গড়েন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। আর ইমাদের আগে সর্বশেষ ২০১৬ সালে কীর্তিটি গড়েছিলেন আরেক ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে