
তিন দিনের ব্যবধানে ফের মাঠে নামবে কেন্ট। আজ তারা খেলতে নামবে ডার্বিশায়ারের বিপক্ষে। এবারও বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার হাসান মাহমুদ-সৈয়দ খালেদ আহমেদকে রেখে দিল কেন্ট। দলে দুই বিদেশি রাখার নিয়ম থাকলেও তিন বিদেশি ক্রিকেটার নিয়েছে ইংল্যান্ডের এই ক্লাব।
ওরচেস্টারশায়ারকে ৮৫ রানে হারিয়েছে কেন্ট। ক্যান্টারবুরিতে অনুষ্ঠিত চার দিনের এই কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে ৭ উইকেট নিয়েছেন হাসান। দুর্দান্ত বোলিংয়ে ডার্বিশায়াররের বিপক্ষে দলেও জায়গা ধরে রেখেছেন বাংলাদেশের তারকা পেসার। আরেক বাংলাদেশি খালেদও আছেন ডার্বিশায়ার ম্যাচে। যদিও খালেদ কেন্টের আগের ম্যাচে একাদশে ছিলেন না।
ডার্বিশায়ার ম্যাচের আগে গতকাল কেন্টের প্রধান কোচ অ্যাডাম হোলিওয়াক ১৪ সদস্যের দল ঘোষণা করেছেন। অধিনায়কের দায়িত্বে থাকছেন ড্যানিয়েল বেল ড্রামন্ড। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন ক্রিস বেঞ্জামিন। হাসান-খালেদের সঙ্গে আরেক বিদেশি হলেন দক্ষিণ আফ্রিকার কিথ ডাজন। ওরচেস্টারশায়ারের বিপক্ষে একাদশ থেকে কেন্ট একটি পরিবর্তন এনেছে। পেসার ম্যাট মিলনেসকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফিরেছেন ম্যাট পার্কিনসন।
কাউন্টিতে এখন পর্যন্ত ৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন হাসান। যার মধ্যে দুটিতেই জেতে কেন্ট। অপরটি ড্র করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। দুই ইনিংস মিলে তুলে নিয়েছেন ৯ উইকেট।
খালেদের কাউন্টিতে অভিষেক না হলেও ২০১৮ থেকে শুরু করে এখন পর্যন্ত ১৮ টেস্টে নিয়েছেন ৩৪ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন একবার। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে ২০১৫ সালে। লাল বলের ক্রিকেটে ৭০ ম্যাচে পেয়েছেন ১৯০ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ৯ বার। দুইবার ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।
১১ ম্যাচে ২১০ পয়েন্ট নিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুয়ের শীর্ষে ডারহাম। দুইয়ে থাকা কেন্টের পয়েন্ট ১৭০। তারা খেলেছে ১১ ম্যাচ।
ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের দল
ড্যানিয়েল বেল ড্রামন্ড(অধিনায়ক), ক্রিস বেঞ্জামিন, বেন কম্পটন, জ্যাক ক্রলি, কিথ ডাজন (বিদেশী), বার্টি ফোরম্যান, হাসান মাহমুদ (বিদেশী), সৈয়দ খালেদ আহমেদ (বিদেশী), তাওয়ান্দামুয়েয়ে, স্যাম নর্থইস্ট, ম্যাট পার্কিনসন, ম্যাট কুইন, একাংশ সিং, গ্রান্ট স্টুয়ার্ট

বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত দুই দলেরই পয়েন্ট ২। আজ যে দল জিতবে, তারাই উঠবে সেমিফাইনালে। দুবাইয়ে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সনি টেন ৪। এছাড়া রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুম। সান্তিয়াগো বার্নাব্যুতে
৩ মিনিট আগে
প্রথমবারের মতো এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে ভারত-জাপান। ২২ সেপ্টেম্বর তারা খেলবে টি-টোয়েন্টি। ঐতিহাসিক এই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে জাপান।
২৮ মিনিট আগে
জিতেছেন বিশ্বকাপ। একমাত্র ফুটবলার হিসেবে দুইবার জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাও লিখিয়েছেন নিজের নামে। অনেকেই বুঝে গেছেন যে এখানে কিলিয়ান এমবাপ্পের কথা বলা হচ্ছে। তবে তারকা এই ফুটবলার এখনো জেতেননি ব্যালন ডি’অর পুরস্কার। সেই ইচ্ছে প্রকাশ করতে গিয়েই তো
২ ঘণ্টা আগে
নেপালে বন্যা ও ভূমিধসে ঝরে পড়েছে এক হাজারেরও বেশি তাজা প্রাণ। নিখোঁজও রয়েছেন অনেকে। পানির স্রোতে অনেকেরই বাড়িঘর ভেসে গেছে। নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে তাই স্মরণ করা হবে নেপালে বন্যা-ভূমিধসে হতাহতদের স্মরণ করা হবে বলে সামাজিকমাধ্যমে জানিয়েছে উয়েফা।
২ ঘণ্টা আগে