এশিয়া কাপের প্রথম কয়েক ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। আর গতকাল আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে ষোলোকলা পূর্ণ করেছেন তিনি। সেঞ্চুরি করার পর স্ত্রী আনুশকা শর্মাকে ধন্যবাদ দিয়েছিলেন দুঃসময়ে পাশে থাকার জন্য। এবার ভারতীয় ব্যাটারের ধন্যবাদের উত্তর দিয়েছেন স্ত্রী আনুশকা।
আরব আমিরাতে যখন কোহলি সেঞ্চুরি করেন, তখন স্ত্রী আনুশকা ইংল্যান্ডে। স্বামীর দুর্দান্ত সেঞ্চুরির সময় স্টেডিয়ামে থাকতে না পারলেও খোঁজ-খবর রেখেছেন দূরদেশ থেকেই। টি-টোয়েন্টি সংস্করণে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে আনুশকাকে দুঃসময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন ভারতীয় ব্যাটার। সেঞ্চুরি করার পর গলার চেইনে থাকা বিয়ের আংটিতে চুমুও খেয়েছেন। পরে ঐতিহাসিক সেঞ্চুরিটি তিনি উৎসর্গ করেছেন স্ত্রী ও তাঁদের ছোট্ট মেয়ে ভামিকাকে। এবার স্বামীর ধন্যবাদের উত্তর আনুশকা দিয়েছেন সামাজিক মাধ্যমে। ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক মাধ্যমে কোহলির একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘যেকোনো এবং সবকিছুর মাধ্যমে চিরকাল তোমার পাশে থাকব।’
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৯ সালের নভেম্বরে টেস্টে বাংলাদেশের বিপক্ষে। দীর্ঘ ১০২০ দিন পর তাঁর এই সেঞ্চুরি রাজকীয়ভাবে এল। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে সেঞ্চুরি করেছেন ৭০টি। কিন্তু সংক্ষিপ্ত সংস্করণে ছিল না তাঁর কোনো সেঞ্চুরি। দীর্ঘদিনের সেঞ্চুরির খরা কাটালেন টি-টোয়েন্টি সংস্করণের প্রথম সেঞ্চুরি দিয়ে। এই সেঞ্চুরি দিয়ে তিনি ছুঁয়েছেন কিংবদন্তি রিকি পন্টিংকে (৭১টি)। সামনে শুধু ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। তাঁর সেঞ্চুরির সংখ্যা ১০০।
সংক্ষিপ্ত সংস্করণে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন কোহলি। আইপিএলের দল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের সতীর্থ, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স সামাজিক মাধ্যমে স্কুডারে বসা দুজনের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আজকে তাঁর সেঞ্চুরির সঙ্গে ভেবে রেখেছিলাম এই মুহূর্তটি শেয়ার করব। ভালো খেলছ বন্ধু। আরও অনেক আসবে।’
কোহলির সেঞ্চুরি প্রসঙ্গে গত ম্যাচের অধিনায়ক লোকেশ রাহুল বলেছেন, ‘বিরাটের রান পাওয়া আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। আজকে যেভাবে সে ব্যাট করেছে, জানি সে এভাবে খেলতে পেরে খুশি। বিশ্বকাপের আগে তার এমন ইনিংস দলের জন্য ভালো।’
ভারতীয় অফ স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘ভালো খেলছ চ্যাম্পিয়ন। আবার সেঞ্চুরি করতে দেখে ভালো লাগছে।’
পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম লিখেছেন, ‘গ্রহের সেরা ক্রিকেটার ফিরে এসেছে।’
কিছুদিন আগে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতীয় ব্যাটার সুরেশ রায়না লিখেছেন, ‘ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, এর জন্য খুশি হয়েছি। এটা তোমার প্রাপ্য। এমন দুর্দান্ত ইনিংসের জন্য তোমাকে অসীম শ্রদ্ধা।’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক অবস্থানে আর্জেন্টিনা। তবে সেই সতর্কতার মাঝেও আত্মবিশ্বাসী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের কোচিং স্টাফের সদস্য ওয়াল্টার সামুয়েলের মতে, সুইজারল্যান্ড কঠিন ও শারীরিকভাবে শক্তিশালী একটি দল হলেও নিজেদের সামর্থ্যের ওপর
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে পর্তুগালের হতাশাজনক বিদায়ের পর দলটির পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার ইউরি জর্কায়েফ। তাঁর দাবি, ক্রিস্টিয়ানো রোনালদোর সামর্থ্য কাজে লাগাতে ব্যর্থ হয়েছে পর্তুগাল। এমনকি সতীর্থদের কাছে রীতিমতো বয়কটের মতো আচরণের শিকার হয়েছেন পর্তুগিজ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন প্রধান কোচের নাম ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)। হোর্হে জেসুসকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে সংস্থাটি। আজ এক বিবৃতিতে এফপিএফ বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন সেনেগাল ফুটবলের অন্যতম বড় তারকা সাদিও মানে। অবসর ঘোষণায় এক বিবৃতি দিয়েছেন এই ফরোয়ার্ড—এমনটাই জানিয়েছে সেনেগালিজ সংবাদমাধ্যম কুতিদিয়েন।
৩ ঘণ্টা আগে