
সংযুক্ত আরব আমিরাতে গত বছর এশিয়া কাপে যে তিন বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান, কোনোবারই হ্যান্ডশেক করেননি ক্রিকেটাররা। আজ যখন কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, তখনো আলোচনায় ‘হ্যান্ডশেক ইস্যু’। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
ভারত-পাকিস্তান ম্যাচের আগে গতকাল কলম্বোতে সংবাদ সম্মেলনে এসেছিলেন দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলী আগা। গত বছর এশিয়া কাপে যে দুই অধিনায়ক টসের সময় হ্যান্ডশেক করেননি, গতকাল দুই অধিনায়কের কাছেই এসেছে এমন প্রশ্ন। সালমান-সূর্য দুজনেই কৌশলে উত্তর দিয়েছিলেন। আজ ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে জানা গেছে, কলম্বোতেও করমর্দন করবে না পাকিস্তান। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের বরাতে জানিয়েছে, টসের সময় সালমানের সঙ্গে সূর্যর হাত না মেলানোর সম্ভাবনা বেশি।
টসের সময় তো দূরে থাক, ২০২৫ এশিয়া কাপে ম্যাচ শেষেও ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা করমর্দন করেননি। তিন ম্যাচেই দেখা গিয়েছিল একই ঘটনা। লাহোরে কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ত্রিপক্ষীয় বৈঠকে আইসিসির কাছে পাকিস্তান দাবি জানিয়েছিল, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা করমর্দন করেন। গতকাল সংবাদ সম্মেলনে হ্যান্ডশেক ইস্যুতে বল ঠেলে দিয়েছিলেন ভারতের দিকে। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, কলম্বোতে আজ টসের সময়ই সব দেখা যাবে।
পরিসংখ্যানের বিচারে পাকিস্তানের বিপক্ষে ভারতের পাল্লাই ভারী। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দলের ১৬টি লড়াইয়ের মধ্যে ভারত জিতেছে ১৩ ম্যাচ। আর পাকিস্তান জিতেছে কেবল ৩ ম্যাচ। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত অনেক ব্যবধানে এগিয়ে। আটবারের মুখোমুখি লড়াইয়ে সাতবার জিতেছে ভারত। পাকিস্তান কেবল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটে জিতেছে।
ভারত-পাকিস্তান ম্যাচ আজ পরিত্যক্ত হলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলই এক পয়েন্ট করে পাবে। বর্তমানে ‘এ’ গ্রুপে দুই দলেরই সমান ৪ পয়েন্ট। ম্যাচ পরিত্যক্ত হলে ৫ পয়েন্ট নিয়ে দুই দলই সুপার এইটে উঠে যাবে। এই ম্যাচ নিয়ে কদিন আগেও ছিল ঘোর অনিশ্চয়তা। বাংলাদেশ বিশ্বকাপে না খেলায় তাদের সমর্থনে বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কট করতে যাচ্ছিল পাকিস্তান। এই সিদ্ধান্ত ছিল পাকিস্তান সরকারের। পরবর্তীতে এখান থেকে ‘ইউটার্ন’ করে পাকিস্তান। তবে লাহোরে সাম্প্রতিক ত্রিপক্ষীয় বৈঠক শেষে সিদ্ধান্ত বদলায় পাকিস্তান। তবু এই ম্যাচ নিয়ে শঙ্কা এখনো কাটেনি। কলম্বোয় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাসে মুষলধারে বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ তেমন একটা জমে না। মাঠে গড়ানোর আগেই ভারতের জয় অনুমিত ব্যাপার হয়েই দাঁড়িয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানও তা-ই বলছে। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ সামনে রেখে কথার লড়াই না হয়ে কী পারে! কলম্বোর প্রেমাদাসায় আজ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকেই এগিয়ে
৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। শ্রীলঙ্কা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি। এমতাবস্থায় দুশ্চিন্তায় পড়ে গেছেন ভক্তরা। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীর চাওয়া–বৃষ্টিতে ভেসে যাক ভারত-
২৬ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত ‘এ’ দলের শুরুটা ভালো হয়নি। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছিল দলটি। সে হারের ঝাল পাকিস্তান ‘এ’ দলের ওপর মেটাল ভারতের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয়ে ঘুরে দাঁড়িয়েছে রাধা যাদবের দল।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে প্রাণপণে লড়েও ৪ রানে হেরে গিয়েছিল নেপাল। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইতালির কাছে উড়ে গিয়েছিল স্টুয়ার্ট লয়ের দল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া নেপালের কাছে সুপার এইটে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ নেমেছিল নেপাল। তবে দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়ে
২ ঘণ্টা আগে