
মার্টিন গাপটিল রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছেন। নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের স্ট্রাইকপ্রান্তে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে স্টাম্প ভেঙে দেন ইংল্যান্ড উইকেটরক্ষক জস বাটলার। উল্লাস এরপর ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের ডাগআউটে। কিছু কি মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, এখানে লর্ডসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল প্রসঙ্গেই বলা হয়েছে। সাত বছর পর ফের আলোচনায় আইসিসির এই ইভেন্টের ফাইনাল।
সরাসরি না বললেও ২০১৯ বিশ্বকাপ ফাইনালের দিকে ইঙ্গিত করেছেন জেমস নিশাম। আহমেদাবাদে গত রাতে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ প্রথম সুপার ওভার টাই হলে দ্বিতীয় সুপার ওভার খেলার সুযোগ রয়েছে। খুব ভালো। এটা খুব ভালো হতো যদি...।’ বাক্যটা পুরো শেষ না হতেই নিশাম দিলেন হাসি। আহমেদাবাদে ১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ডাবল সুপার ম্যাচের কথাই বোঝাতে চেয়েছেন নিশাম। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এমনটা (ডাবল সুপার ওভার) হলে ভালো হতো বলে মনে করেন এই কিউই অলরাউন্ডার।
আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচের পুরোটা দেখতে না পারলেও শেষ অংশটা দেখেছেন বলে জানিয়েছেন নিশাম। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও অনেক রোমাঞ্চকর ম্যাচ হবে বলে আশা করছেন তিনি। নিশাম বলেছেন, ‘সেদিন (১১ ফেব্রুয়ারি) আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে পারাটা দারুণ ছিল। আমরা এখানে (আহমেদাবাদ) এসে বিমানবন্দরে অপেক্ষা করছিলাম। বাস দেরিতে ছেড়েছিল বলে হোটেলে টিভির আশপাশে বসে সবাই ম্যাচটি দেখছিল। টুর্নামেন্টের বাকি অংশেও এমন রোমাঞ্চকর ম্যাচ দেখতে পারব বলে আশা করি।’
লর্ডসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনালে মূল ম্যাচ টাই হলে গড়িয়েছিল সুপার ওভারে। টাই হয় সুপার ওভারেও। একাধিক সুপার ওভারের নিয়ম না থাকায় বাউন্ডারির হিসাবে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। মূল ম্যাচে নিউজিল্যান্ড মেরেছিল ১৭ বাউন্ডারি ও ইংল্যান্ড মেরেছিল ২৬ বাউন্ডারি। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল শেষে এক্স হ্যান্ডলে নিশাম লিখেছিলেন, ‘খেলাধুলা করো না বাচ্চারা। হয় কেক বানানোর কাজ কর নয়তো অন্য কিছু।’ তখন তাঁর ক্রিকেট ছেড়ে দেওয়ার আলোচনা শোনা যাচ্ছিল। তবে তিনি সেটা না করে খেলা চালিয়ে যাচ্ছেন।
আহমেদাবাদে গতকাল নিউজিল্যান্ডের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়া করে ১৭.১ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে প্রোটিয়ারা। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৪। তারাও খেলেছে তিন ম্যাচ। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ পরশু। চেন্নাইয়ে নিউজিল্যান্ড খেলবে কানাডার বিপক্ষে। তবে এই ম্যাচে তারকা পেসার লকি ফার্গুসনকে পাওয়া যাবে না বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। পিতৃত্বকালীন ছুটি বোর্ড মঞ্জুর করায় আজ নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি।

সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
১৪ মিনিট আগে
বিদেশে যাওয়ার আগে দেশের মাটিতেও হবে প্রস্তুতির একটি অংশ। ফাহাদ করিম জানান, চট্টগ্রামে ১০ দিনের একটি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় দুই দিন অনুশীলন শেষে দেশের বাইরের উদ্দেশ্যে উড়াল দেবেন ঋতুপর্ণা-মারিয়ারা । চীন কিংবা থাইল্যান্ড—যেখানেই ক্যাম্প হোক না কেন, সেখান থেকে আ
১২ ঘণ্টা আগে
গত ৯ এপ্রিল বাফুফে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।
১৩ ঘণ্টা আগে
তবে তামিম অনুষ্ঠানে বুলবুলের প্রতি কৃতজ্ঞতা জানান। যাঁরা ছিলেন না ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে, তাঁদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থ
১৩ ঘণ্টা আগে