দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আরব আমিরাতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু শনিবার। তার আগে বড় ধাক্কা খেয়েছে ভারত।
দেশটির শীর্ষ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এশিয়া কাপ খেলতে যাওয়ার আগমুহূর্তে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তাঁকে রেখেই দুবাইয়ে রওনা হয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। দলের বাকি সদস্যরাও আগামীকাল দুবাই পৌঁছে যাবেন।
বার্তা সংস্থা এএনআই বলছে, করোনা পজিটিভ দ্রাবিড় আপাতত আইসোলেশনে আছেন। পরবর্তী পরীক্ষায় নেগেটিভ এলে তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তবে দ্রাবিড় পুরোপুরি সুস্থ হয়ে না উঠলে ভিভিএস লক্ষ্মণকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে পাঠাবে ভারত। লক্ষ্মণের অধীনেই সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সফরে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে লোকেশ রাহুলের দল। এশিয়া কাপের ভারতীয় দলে রোহিতের ডেপুটি রাহুলও জিম্বাবুয়ে থেকে সরাসরি দুবাই যাচ্ছেন।
এর আগে চোটে পড়ে ছিটকে গেছেন গতিতারকা জাসপ্রীত বুমরা ও পেসার হার্শাল প্যাটেল। এবার কোচ দ্রাবিড় করোনা পজিটিভ হওয়ায় বিপদ বাড়ল বর্তমান চ্যাম্পিয়নদের।
শনিবার শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। পরদিন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দিয়ে শুরু ভারতের শিরোপা ধরে রাখার অভিযান।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে