ওয়ানডে সংস্করণে বেশ প্রতিষ্ঠিত বাংলাদেশ। গত এক দশকে তাদের ছন্দ সেটি ভালোভাবেই জানিয়ে দেয়। টেস্টে এখন পর্যন্ত সেভাবে ধারাবাহিক না হলেও গত এক বছর ধরে টি-টোয়েন্টি সংস্করণেও উজ্জ্বল পারফরম্যান্স বাংলাদেশের।
২০২৩ সাল থেকে এ পর্যন্ত কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে টান টান উত্তেজনায় প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকেরা। আগামী পরশু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের হারাতে পারলে সিরিজে অপরাজেয় যাত্রা অব্যাহত থাকবে নাজমুল হোসেন শান্তদের।
তাওহীদ হৃদয়-জাকের আলী অনিকদের খেলা যেন ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও আশ্বস্ত করছে—সেটি মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, ‘আমরা ওডিআইতে ভালো খেলতাম, এখন টি-টোয়েন্টিতেও আমরা ভালো খেলতে পারব। তামিম নেই, সাকিব নেই, মুশফিক নেই—এরপরেও ওরা যে সাহস নিয়ে খেলছে এটাই বড় কথা। ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে, এখন টি-টোয়েন্টি খেলতে আমরাও পারি।’
কদিন ধরেই আলোচনা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি বাড়বে কি না এই ব্যাপারে। তবে পাপন ইঙ্গিত দিয়ে এখনই ফ্র্যাঞ্চাইজি সংখ্যা বাড়ানোর অবস্থায় নেই তাঁরা। বিসিবি সভাপতি বললেন, ‘আগামী বিপিএলে আরও ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কি না বলা মুশকিল। আমাদের আসলে সক্ষমতাও দেখতে হবে। যদি ফ্র্যাঞ্চাইজি যোগ হয়, খরচ অনেক বেড়ে যাবে। আমরা এই সময় না করে টাইম স্লটটা যদি এদিক-সেদিক করতে পারতাম, তাহলে আমরা অনেক ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নাই।’
মিরপুর, সিলেট ও চট্টগ্রাম ছাড়া কোথাও এখন আর আন্তর্জাতিক সিরিজ হচ্ছে না। পর্যাপ্ত ভেন্যুর অভাব নাকি অন্য কোনো সমস্যা? বাংলাদেশে পর্যাপ্ত স্টেডিয়াম আছে উল্লেখ করে পাপন বলেন, ‘বিভিন্ন আনুষঙ্গিক জিনিস, যেমন হোটেল দরকার সব জায়গায়, সে সুযোগগুলো নেই। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এটাকে আরও বড় করব, সারা বাংলাদেশে নিয়ে যাব।’

উপহার নিয়ে খুশিতে ডগমগ তাসকিন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে তাসকিনরা সিরিজ জিততে পারলে ঈদের আগে বাংলাদেশের দর্শকরাই বরং পাবে বিরাট এক উপহার।
১ ঘণ্টা আগে
হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের করা ২৭৪ রানের জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। তার আগে ধাক্কা খেলে পাকিস্তান।
৪ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। আকাশি-নীলদের হয়ে জোড়া গোল করেন এমেকা ওগবুগ। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে মারুফুল হকের দল। দিনের আরেক ম্যাচে তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে পিডব্লিউডি এসসির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আরামবাগ ক্
৪ ঘণ্টা আগে
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাকিস্তান দলের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হবে—এমন খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে শেষ পর্যন্ত বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৪ ঘণ্টা আগে