হোক না এমার্জিং টিমস এশিয়া কাপ ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের মধ্যে কথার ঝাঁজ দেখা যাবে, এটাই তো স্বাভাবিক। ভেন্যু, টুর্নামেন্টের ধরন বদলাক না কেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে আলোচিত ঘটনা থাকবেই।
ভারত-পাকিস্তান ম্যাচে এবার যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, সেটার ভেন্যু ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ড। ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারত ‘এ’ দলের ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। ওভারের প্রথম বলে ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ফেরান সুফিয়ান মুকিম। ঘটনার সূত্রপাত এখানেই। হতাশ অভিষেককে ড্রেসিংরুমে যাওয়ার ইশারা দেন মুকিম। তাতে মেজাজ গরম হয়ে যায় অভিষেকের। পাকিস্তানের বাঁহাতি স্পিনার মুকিমের সঙ্গে তাঁর (অভিষেক) তর্কযুদ্ধ শুরু হয়েই গিয়েছিল। আম্পায়ার এসে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেন। ভারত ও পাকিস্তানি ক্রিকেটারের মধ্যে ঝগড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় দ্রুত। এক্সে ঘটনার ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, ‘এরা কিন্তু আইপিএলের বোলার নয়।’টস জিতে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক ভার্মা। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান যোগ করে ভারত। সপ্তম ওভারের প্রথম বলে অভিষেক ও প্রভসিমরান সিংয়ের মধ্যকার বিস্ফোরক উদ্বোধনী জুটি ভাঙেন মুকিম। অভিষেক ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে পয়েন্টে কাসিম আকরামের হাতে ক্যাচ তুলে দিয়েছেন। ২২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৫ রান করেন অভিষেক।
শুরুর ঝড় পুরো ইনিংস জুড়ে বজায় রাখতে পারেনি ভারত ‘এ’ দল। ২০ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান করেছে ভার্মার দল। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক ভার্মা। ৩৫ বলের ইনিংসে দুটি করে চার ও ছক্কা মেরেছেন। তবে টি-টোয়েন্টির ইমপ্যাক্ট বিবেচনায় এগিয়ে থাকবেন ওপেনার প্রভসিমরান। ভারতীয় এই ক্রিকেটার ১৯ বলে ৩টি করে চার ও ছক্কায় করেন ৩৬ রান। ১৮৪ রান তাড়া করতে নেমে পাকিস্তান শাহিনস থেমে যায় ৭ উইকেটে ১৭৬ রানে। এক্স হ্যান্ডলে একজন ম্যাচের কয়েকটি ছবি ম্যাচ শেষে পোস্ট করেন। সেই ভক্ত ক্যাপশন দিয়েছেন, ‘অভিষেক শর্মাকে প্রথম ইনিংসে আউট করে পাকিস্তানি বোলাররা এভাবে উদযাপন করল। এখন পাকিস্তানের বিপক্ষে জিতে স্বাভাবিক উদযাপন করল ভারত। এটাই হলো ভারত।’ভারত ‘এ’ দলের ৭ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অনশুল কাম্বোজ। ৪ ওভার বোলিং করে ৩৩ রানে নেন ৩ উইকেট। পাকিস্তান শাহিনসকে হারিয়েও ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে ভারত। কারণ ভারত ‘এ’ ও সংযুক্ত আরব আমিরাত দুই দলের সমান ২ পয়েন্ট। কিন্তু আরব আমিরাত ও পাকিস্তানের নেট রানরেট +০.৩৭৮ ও +০.৩৫০। তিন ও চারে রয়েছে পাকিস্তান শাহিনস ও ওমান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে