আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠা ভারতের জন্য নতুন কিছু নয়। ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ—গত এক বছরে তিনটি আইসিসি ইভেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে ভারত। এশিয়ার দলটির জন্য এবার ১১ বছরের বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের আক্ষেপ ঘোচানোর মিশন।
অ্যাডিলেডে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচটা ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। কাকতালীয়ভাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালেও মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গত রাতে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে মধুর ‘প্রতিশোধ’ নিল ভারত। বার্বাডোজের কেনসিংটন ওভালে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা। দুটি দলই এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত। তবে ফাইনালের চেয়ে অক্ষর প্যাটেল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিয়ে উদযাপন করাটাই গুরুত্ব দিচ্ছেন। ইংল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ভারতীয় বাঁহাতি স্পিনার বলেন, ‘বার্বাডোজ নিয়ে এখনই ভাবছি না। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার নিয়ে উদযাপন করব।’
১৭২ রানের লক্ষ্য গায়ানার মাঠে যতটা কঠিন হোক, ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটিং লাইন আপের জন্য তা একেবারে অসম্ভব নয়। সেই লক্ষ্যে প্রথম ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ইংলিশরা করেছে ২৬ রান। চতুর্থ ওভারে অক্ষর বোলিংয়ে আসার পরই ইংল্যান্ডের খেই হারানো শুরু। ওভারের প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে বাটলার ক্যাচ দেন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্তের হাতে। ষষ্ঠ ও অষ্টম ওভারে জনি বেয়ারস্টো ও মঈন আলী দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে ফিরিয়ে অক্ষর ইংল্যান্ডের টুটি চেপে ধরেন শুরুতেই। ম্যাচ শেষে অক্ষর বলেন, ‘অতীতেও পাওয়ার প্লেতে বোলিং করেছি। পরিকল্পনা ছিল যে আমাকে পাওয়ার প্লেতে বোলিং করতে হবে। উইকেট থেমে আসছিল আবার ধীর গতির হচ্ছিল। সেজন্য আমি সঠিক জায়গায় বোলিংয়ের চেষ্টা করেছি। ব্যাটাররা বলেছে যে উইকেটটা সহজ নয়। তাই ১৬০ আমাদের জন্য দারুণ লক্ষ্য।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
২ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৪ ঘণ্টা আগে