
আইসিসি ইভেন্টে ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যেন অস্ট্রেলিয়ার ভালোই জানা। প্রথম দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অস্ট্রেলিয়া দাপটের সঙ্গে টুর্নামেন্টে ফিরেছে। শ্রীলঙ্কার পর গতকাল বেঙ্গালুরুতে আরেক এশিয়ান প্রতিপক্ষ পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে অজিরা। তবে পাকিস্তানের বিপক্ষে বড় জয়ের ম্যাচেও কিছু ঘাটতির জায়গা খুঁজে পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
টস হেরে গতকাল প্রথমে ব্যাটিং পাওয়া অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙতে পারত দলীয় ২২ রানেই। তবে উসামা মীর সহজ ক্যাচ মিস করায় তা আর সম্ভব হয়নি। ব্যক্তিগত ১০ রানে জীবন পাওয়া ওয়ার্নার এরপর চড়াও হয়ে খেলেছেন। ওয়ার্নারের দেখাদেখি মিচেল মার্শও আক্রমণাত্মক হয়েছেন। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া করে ৮২ রান। আক্রমণাত্মক খেলতে থাকা অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভেঙেছে ৩৪তম ওভারে ২৫৯ রানে।
উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পরও আক্রমণাত্মক ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়ার্নার। একটা পর্যায়ে ওয়ার্নারের ২০০ আর অস্ট্রেলিয়ার ৪০০—এমন ‘ডাবল’ হওয়ার অনেক সম্ভাবনা ছিল। তবে ১৬৩ রান করে ওয়ার্নার আউট হওয়ার পরই রানের গতি ধীর হয়ে যায় অস্ট্রেলিয়ার। ৪২.২ ওভারে ৪ উইকেটে ৩২৫ রান থেকে শেষ পর্যন্ত অজিরা করেছে ৯ উইকেটে ৩৬৭ রান। তার মানে, শেষ ৪৬ বলে ৫ উইকেট হারিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা যোগ করতে পেরেছে ৪২ রান। এখানে আরও কিছু রান অস্ট্রেলিয়া যোগ করতে পারত বলে মনে করেন ম্যাচ-সেরা ওয়ার্নার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডেভিড ওয়ার্নার বলেন, ‘এটা (মার্শের সঙ্গে জুটি) অসাধারণ জুটি। যখনই আমরা উইকেটের সঙ্গে তাল মেলাতে পেরেছি, তাদের বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছি। মাঠে এমন পারফরম্যান্স করা সত্যিই আনন্দের। আমি একটু ভাগ্যের সহায়তা পেয়েছিলাম। এমন মাঠে সুযোগগুলো আপনাকে কাজে লাগাতে হবে। মিচের সঙ্গে জুটি গড়াই ছিল লক্ষ্য। আমরা (মার্শ-ওয়ার্নার) কমপক্ষে ৩৫ ওভার পর্যন্ত ব্যাটিংয়ের কথা বলছিলাম। তারপর শেষের দিকে স্কোরটা বাড়িয়ে নেব। এখানে আমাদের একটু কাজ করতে হবে। শেষের দিকে আমরা ৫-৬টা উইকেট হারিয়েছি। প্রতিটি রানই গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপ খেলতে আসার আগে সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ভারতের তীব্র গরম ওয়ার্নার-স্টিভ স্মিথদের কতটা ভুগিয়েছে, তা তখনই দেখা গেছে। ব্যতিক্রম হয়নি অক্টোবরে শুরু হওয়া বিশ্বকাপেও। প্রায় প্রতি ম্যাচেই খেলোয়াড়েরা মাংশপেশির চোটে পড়ছেন। ওয়ার্নারও গতকাল পাকিস্তানের বিপক্ষে চোটে কিছুটা ভুগেছেন। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার বলেন, ‘ব্যথাটা (কুঁচকির চোট) একটু ভুগিয়েছে। তবে এখন ঠিক আছে। দ্রুত রান নেওয়া আমার ডিএনএতেই রয়েছে। আমি এটা সব সময় করেছি।’

ইয়ুর্গেন ক্লপের জার্মানির প্রধান কোচ হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছিল। অবশেষে আজ এল আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু হট সিটে বসতে না বসতেই দিলেন হুংকার। তাতে করে জার্মানদের কোচ হিসেবে মেয়াদ নাও পূর্ণ করতে পারেন তিনি।
৩৪ মিনিট আগে
বার্মিংহাম ফনিক্সের হয়ে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন এই পেসার। তাঁর বদলি হিসেবে অস্ট্রেলিয়ান বোলার বেন দারশুইসকে দলে নিয়েছে বার্মিংহাম।
২ ঘণ্টা আগে
যেখানেই বল, সেখানেই মার্ক কুকুরেয়া—২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্যাপারটা ছিল এমনই। রক্ষণভাগ তো দারুণভাবে সামলেছেনই, কখনো কখনো তিনি উঠে এসেছেন আক্রমণভাগে। তবে ঝাঁকড়া চুলের এই তারকা ফুটবলারের যে এক দুঃখের ঘটনা আছে, সেটা কজনইবা জানেন? বিশ্বকাপ জয়ের পর সে ব্যাপারে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা যেন থামছেই না। ভক্তরা স্পেনের কাছে আলবিসেলেস্তেদের অসহায় আত্মসমর্পন মেনে নিতেই পারছেন না। তবে ব্যতিক্রমী কথা শোনালেন আনহেল দি মারিয়া। তাঁর মতে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সব আনন্দ পেয়েছে আর্জেন্টাইনরা।
৩ ঘণ্টা আগে