বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তৌহিদ হৃদয়। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভালো খেলার পর এবার নির্বাচকদের আস্থার প্রতিদান দিচ্ছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতেও।
ওয়ানডে অভিষেকে দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন হৃদয়। সব মিলিয়ে ফরহাদ রেজা ও নাসির হোসেনের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ফিফটি করেছেন তিনি। ফিফটির পর রেজা ও নাসিরকেও ছাড়িয়ে গেছেন হৃদয়। ওয়ানডে অভিষেকে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার সুযোগ ছিল হৃদয়ের সামনে। তবে সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে আউট হয়েছেন হৃদয়। ৯২ রান করে গ্রাহাম হিউমের বলে বোল্ড হয়েছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭.৩ ওভারে ৭ উইকেটে ৩১১ রান করেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ১২ রানে আউট হয়েছেন। ইয়াসির আলি চৌধুরী রাব্বি ৪ রানে অপরাজিত আছেন।
ওয়ানডে অভিষেকে বাংলাদেশি ব্যাটারদের সর্বোচ্চ রান:
তৌহিদ হৃদয়: ৯২ রান, প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ২০২৩
নাসির হোসেন: ৬৩ রান, প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ২০১১
ফরহাদ রেজা: ৫০ রান, প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ২০০৬

জয় দিয়েই মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু করলেন নিগার সুলতানা জ্যোতিরা। আট জাতির মহাদেশীয় এই নারী ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে ৭১ রানে বাংলাদেশের মেয়েরা হারিয়েছে ইন্দোনেশিয়াকে।
৭ ঘণ্টা আগে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই পঙ্ক্তিই লিওনেল মেসি আজ সবাইকে মনে করিয়ে দিলেন। সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে গোল, শিরোপা জয়ের পর তাঁর উচ্ছ্বাস, উদ্যাপন আর দেখা যাবে না।
৯ ঘণ্টা আগে
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়—কবি জীবনানন্দ দাশের এই জনপ্রিয় পঙ্ক্তি অনেকেরই জানা। আজ আবারও পঙ্ক্তিটি সামনে আনার কারণ লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে গোলের পর তাঁর উচ্ছ্বাস ও উদ্যাপন
৯ ঘণ্টা আগে
প্রথমার্ধে এক গোলের ঘাটতি নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। আশা ছিল, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই সুযোগ দিল না উজবেকিস্তান। বিরতির পর মাঠে ফিরে গোল করে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। এরপর আর ম্যাচে ফেরার পথ খুঁজে পাননি বাংলাদেশের যুবারা।
৯ ঘণ্টা আগে