
৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
দুবাইয়ে আজ শুরু হয়েছে বাংলাদেশ-আমিরাত দুই দিনের প্রস্তুতি ম্যাচ। শুরুর দিনে বাংলাদেশ যে খুব ভালো করেছে, তা নয়। আবার একেবারে খারাপও করেনি। স্বাগতিক আমিরাত হাতে ৯ উইকেট নিয়ে এখনো ২০০ রানে পিছিয়ে।
দুই ওপেনার সাদমান ইসলাম ও সৌম্য সরকার ১০৮ রানের জুটি গড়েন। কিন্তু উদ্বোধনী জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ এক পর্যায়ে ৬ উইকেটে ১৬৪ রানে পরিণত হয়। সৌম্য ৫৭ রান করে রিটায়ার্ড আউট হয়েছেন। সাদমান করেন ৪৬ রান।
ওভারপ্রতি প্রায় ৩ রানরেটে খেলা বাংলাদেশ ৭৮.১ ওভারে ২৩৪ রানে গুটিয়ে যায়। দুই ওপেনার সাদমান-সৌম্য ছাড়া বাকিরা বলার মতো কেউ কিছু করতে পারেননি। আমিরাতের জুনাইদ দিয়েছেন ৩ উইকেট। জবাবে সংযুক্ত আরব আমিরাত ৮ ওভারে ১ উইকেটে ৩৪ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে। ওপেনার লুকমান ১১ রানে আউট হয়েছেন। আরেক ওপেনার ভরত ১৬ রানে ব্যাটিং করছেন।

এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৪ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের তপ্ত মরুতে এ সপ্তাহের শেষেই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। সৈয়দ খালেদ আহমেদ সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবহাওয়া ছাপিয়ে বরং মাঠের ক্রিকেট নিয়েই ভাবছেন তিনি।
৫ ঘণ্টা আগে