টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০২১ সালে প্রথমবার সুযোগ পেয়েছিল নামিবিয়া। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হচ্ছে না তাদের। এবার টানা তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা।
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে নামিবিয়ার সুযোগ পাওয়া অবশ্য সময়ের ব্যাপার ছিল। আজ তানজানিয়াকে ৫৮ রানে হারিয়ে সেটাই নিশ্চিত করেছে তারা। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে তারা। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে অপরাজিত ‘ঈগলস’ নামে পরিচিত দলটি।
৫ ম্যাচে বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে আফ্রিকা অঞ্চলের শীর্ষে নামিবিয়া। তাদের জায়গা নিশ্চিত হওয়ায় এ অঞ্চল থেকে আরেকটি দল সুযোগ পাবে বিশ্বকাপে। আগামী বছর ২০ দল নিয়ে হবে বিশ্বকাপ। শেষ দল হিসেবে সুযোগ পাওয়ার লড়াইয়ে আছে কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ে। সমান ৪ ম্যাচে ৬ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় কেনিয়াকে পেছনে ফেলে দুইয়ে আছে উগান্ডা। আর ৪ ম্যাচে ৪ পয়েন্টে চারে জিম্বাবুয়ে।
বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫৭ রান করে নামিবিয়া। টপ অর্ডারের চার ব্যাটারের বিশোর্ধ্ব ইনিংসে ৬ উইকেটে এই রান পায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত থাকেন জেজে স্মিট। তাঁর ২৫ বলের ইনিংসে ৪ ছক্কার বিপরীতে এক চার ছিল। ১৫৮ রান তাড়া করতে নেমে একশই করতে পারেনি তানজানিয়া। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৯৯ রান করতে পারে।

কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
২১ মিনিট আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২ ঘণ্টা আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে