বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া। চোটের কারণে সিরিজে অধিনায়ক সোফি মলিনো খেলতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। হিপের চোটে ভিক্টোরিয়ার হয়ে উইমেনস ন্যাশনাল ক্রিকেট লিগের (ডব্লুএনসিএল) প্রথম রাউন্ডেও খেলছেন না তিনি।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বুধবার দল দেওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তার আগে মলিনোর ফিটনেস নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেছেন, ‘সোফির হিপ জয়েন্টে চোট রয়েছে এবং আসন্ন সিরিজে তার অংশগ্রহণের বিষয়টি নিয়মিতভাবে মূল্যায়ন করা হবে।’
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ওয়ানডে তিনটি হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর। সবগুলো ম্যাচের ভেন্যু ব্রিসবেনে।
মলিনোর জন্য চোট অবশ্য নতুন কোনো বিষয় নয়। এ বছরের শুরুতে পিঠের সমস্যায় তাঁর অধিনায়কত্বের শুরুটা বাধাগ্রস্ত হয়েছিল। পরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি শুধু ব্যাটার হিসেবে খেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য পুরোপুরি অলরাউন্ডার হিসেবে ফিরেই অস্ট্রেলিয়াকে শিরোপা জেতান।
চোটের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি মলিনো বলেছিলেন, ‘আমি মনে করি, গত কয়েক বছরে আমার সময়ের বড় একটি অংশ চোটের কারণে কেটেছে। তবে এসবের মধ্য দিয়ে যাওয়ার সময় যে শিক্ষা পাওয়া যায়, সেটাই আমাকে আজ এখানে বসে থাকতে পেরে সত্যিই কৃতজ্ঞ করে তোলে। আমার সঙ্গে রয়েছে বেশ কিছু বিশেষ স্মৃতি।’
মলিনো খেলতে না পারলে নেতৃত্বের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ার হাতে আছেন যৌথ সহ অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা ও অ্যাশলি গার্ডনার। বছরের শুরুতে দুজনকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। মলিনো চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে না খেলায় ম্যাকগ্রাই তখন অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন।
বাংলাদেশ সিরিজের পর অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। আগামী মাসে তাই মোট ছয়টি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে তাদের সূচিতে। এর মধ্যেই অধিনায়কের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আগামীকাল। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আগামীকাল লিটন দাস-তাওহীদ হৃদয়দের প্রতিপক্ষ মালয়েশিয়া। কিন্তু এই কোয়ার্টার ফাইনালের আগে বাংলাদেশ কতটা প্রস্তুত—এই প্রশ্ন উঠছে। ম্যাচ তো পরিত্যক্ত হচ্ছেই। এমনকি বৃষ্টির মধ্যেও করতে হয়েছে অনুশীলন।
২২ মিনিট আগে
ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার এই ম্যাচে শুরুর একাদশে চার পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি। সবচেয়ে বড় পরিবর্তন অধিনায়ক জামাল ভূঁইয়ার ফেরা।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে আলো ছড়ানোর পর রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তবে সেই খ্যাতিই এখন তাঁর জীবনে স্বস্তির বদলে বিড়ম্বনা তৈরি করেছে। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক জানিয়েছেন, জনপ্রিয়তার কারণে তিনি হারিয়েছেন ব্যক্তিগত জীবনের শান্তি ও স্বস্তি।
২ ঘণ্টা আগে
তিক্ত এক রাত কাটল ক্রিস্টিয়ানো রোনালদোর। নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকতে হয়েছে পর্তুগাল অধিনায়ককে। ১৮ বছরের বেশি সময় পর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচে এমন অভিজ্ঞতা হলো তাঁর।
৩ ঘণ্টা আগে