
ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। কাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে তাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি ওভারের সিরিজ জিতে নিশ্চয় ৫০ ওভারে হারের ক্ষতে প্রলেপ দিতে চাইবেন লিটন দাসরা। তবে কাজটা বেশ সহজ হওয়ার কথা নয়। নিজেদের সবশেষ পাঁচ টি-টোয়েন্টিতে জয়েরমুখ দেখেনি তারা। এর মধ্যে অধিনায়ক লিটন নেই ভালো ছন্দে।
ছন্দ হারিয়ে ওয়ানডে সিরিজে বেঞ্চে বসতে হয়েছিল লিটনকে। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—এখানে কিছুটা দুর্বলতাও তাই থাকছে বাংলাদেশের। তবে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য লিটনের, ‘টি-টোয়েন্টি সিরিজ টি-টোয়েন্টি সিরিজের জায়গায় আছে। ভিন্ন সংস্করণ। টেস্ট আলাদা, ওয়ানডে আলাদা একটা সংস্করণ। টি-টোয়েন্টি আলাদা একটা সংস্করণ। সবাই জানি আমরা এ সংস্করণে কীভাবে খেলতে হয়। আমরা সেভাবেই চেষ্টা করব।’
ওয়ানডেতে নিজের শেষ আট ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি লিটন। চারবার আউট হয়েছেন রানের খাতা খোলার আগে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচেও ফেরেন শূন্যতে। জায়গা হারিয়েছেন পরের দুই ওয়ানডে থেকে। টি-টোয়েন্টিতেও এক বছর ধরে ফিফটির দেখা পাননি লিটন।
পাল্লেকেলেতে টি-টোয়েন্টি সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে শেষ দুই ওয়ানডেতে কেন বসেছিলেন নিজেই সে ব্যাখ্যা দিতে গিয়ে লিটন বলেন, ‘দেখেন, এখানে ছন্দ জিনিসটা তেমন না। ওয়ানডেতে ভালো খেলতে পারিনি যে কারণে বেঞ্চে বসেছিলাম। আমার মনে হয় এই সময়টাতে আমি টি-টোয়েন্টি সংস্করণের প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করা যায়, সেটাই আমি করেছি। চেষ্টা করব মাঠে সেটা কাজে লাগানোর জন্য।’
লিটন যেন লঙ্কানদেরকেই এগিয়ে রাখলেন সিরিজে! বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘নিজেদের মাঠে শ্রীলঙ্কা ভালো দল বলেই তারা রেজাল্ট করতে পারছে। তারা নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলেছে। আমরা খেলতে পারিনি। টি-টোয়েন্টি সংস্করণটাই এমন, আপনি যদি নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলেন আপনার দুই-তিনটা ক্রিকেটার ভালো ক্রিকেট খেলে, ম্যাচ বের করে নিতে পারবেন। কিন্তু এটাও সত্য তারা হোম কন্ডিশনে ভালো দল। তাদের হাতে এখানে খেলার অভিজ্ঞতা আছে এই মাঠে। তাদের বোলিং আক্রমণ একটু বেটার। তাদের কিছু রহস্য বোলার আছে। আমাদের ওই জিনিসটা নিয়ে একটু চেষ্টা করতে হবে।’

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৫ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৬ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৭ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৮ ঘণ্টা আগে