
ব্যস্ত ক্রিকেট সূচি অপেক্ষা করছে বাংলাদেশ নারী দলের সামনে। এশিয়া কাপের পর এশিয়ান গেমসে অংশ নেবে নিগার সুলতানা জ্যোতির দল। দুটি টুর্নামেন্টেই সর্বোচ্চ সাফল্যের লক্ষ্যে দেশ ছাড়বে তাঁরা।
দুবাইতে এশিয়া কাপ শুরু হবে আগামী ২৮ আগস্ট। ১৩ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। নিজেদের প্রথম ম্যাচে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এরপর জাপানের আইচি ও নাগোয়া শহরে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর এশিয়ান গেমসের ম্যাচগুলো মাঠে গড়াবে। টুর্নামেন্ট দুটি সামনে রেখে আজ আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জ্যোতি। সেখানে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলপতি।
এশিয়া কাপ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ি, চলে আসি; বারবার এই জিনিসটাই হচ্ছে। আমরা এই বাধা এবার ভাঙতে চাই।’
এশিয়া কাপে বারবার সেমিফাইনালে আটকে যাচ্ছে বাংলাদেশ। এবার সেই বাধা পার হতে বদ্ধপরিকর জ্যোতি, ‘সেমিফাইনালটা আমরা পার করতে পারছি না যে কোনো জায়গায়। আমরা যদি সেমিফাইনাল পার করে আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। ফাইনাল খেললে দেখা যাচ্ছে তখন শিরোপা জয়ের একটা বিষয় থাকবে। ধাপে ধাপে আমরা পরিকল্পনা করছি।’
এশিয়ান গেমস নিয়ে জ্যোতি বলেন, ‘এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। কারণ গতবার আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, সিলভার পেয়েছিলাম ২০১০ সালে, তারপরে এসএ গেমসে যেয়ে হয়তোবা আমরা ব্রোঞ্জ পেয়েছি। আমাদের টিমের পক্ষ থেকে আমি বলব যে অনেক প্রত্যাশা আছে মানুষের। একটা পদক যেন আমরা নিয়ে আসতে পারি সেটা একটা বিষয় এবং সেটা যদি স্বর্ণ হয় সেটা আরও বেশি বড় হবে।’

আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। টানা তৃতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে ওঠার পথে এই সিরিজটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
২৯ মিনিট আগে
ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও ২৩ গোল করতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। এ নিয়ে পর্তুগিজ মহাতারকার সঙ্গে কথা হয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। তবে সেই কথোপকথনের পর রোনালদোর মুখভঙ্গি ঘিরেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
আতলেতিকো বরাবরই বলে আসছে, এই দলবদলে আলভারেসকে বিক্রি করতে চায় না তারা। তবে ক্লাবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তখন আলভারেসকে বিক্রির ব্যাপারে নতুন করে ভাববে তারা।
৩ ঘণ্টা আগে
দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক সেই ম্যাচ নিয়ে আলোচনা এখনো চলছেই। ৪০ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে আসতেকায় ‘হ্যান্ড অব গড’ গোল করে হই চই ফেলে দেন তিনি। এবার তাঁর সেই ঐতিহাসিক বল বিক্রি করেছে মোটা অঙ্কের টাকায়।
৩ ঘণ্টা আগে