
চারপাশে মৃত্যুর সংবাদ শুনতে শুনতে অনেকের অনুভূতিই যেন ভোঁতা হয়ে গেছে। গত কদিনের কোটা সংস্কার আন্দোলনে বহু সাধারণ মানুষ সহিংসতার নির্মম শিকার হয়েছেন। সীমিত পরিসরে ইন্টারনেট চালু হওয়ার পর বিকল্প উপায়ে ফেসবুকে ঢুকতেই কারও সন্তান, কারও ভাই কিংবা খুব কাছের কোনো বন্ধুর নির্মম মৃত্যুর ঘটনা সামনে আসছে।
অনেকের মতো জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় খুব কাছের এক ছোট ভাইকে হারিয়ে শোকাহত। বিজয়ের পোস্ট আর একাধিক ছবি দেখে অনুমান করা যায়, কাছের কোনো ছোট ভাইকে হারিয়েছেন তিনি। পোস্টে যদিও নিহত ব্যক্তির নাম-ঠিকানা প্রকাশ করেননি তিনি। তবে জানা গেছে, তাঁর নাম আকরাম খান (২৬), তিনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাঁকে নিয়ে বিজয় লিখেছেন, ‘নিজের দেশে এমন মৃত্যু কেউ আশা করে না। আশা করি পরবর্তীতে কোনো মায়ের বুক এভাবে খালি হবে না।’
খুব কাছের কেউ ছাড়া মানুষ সচরাচর নিজের স্বপ্ন কারও সঙ্গে ভাগাভাগি করে না। বিজয়ের কাছে তাঁর ওই ছোট ভাই ছিল তেমনই কেউ। এই মুহূর্তে প্রস্তুতি ম্যাচ খেলতে চট্টগ্রামে অবস্থানরত বিজয় লিখেছেন, ‘মাত্র তিনটি বছরে আমার কাছে আপনের চেয়েও আপন মানুষ হয়ে উঠেছিলি পরিবারের কাছেও। এমন কোনো দিন ছিল না তোর সঙ্গে আমার চার-পাঁচবার কথা হতো না। তোর শূন্যস্থান পূরণ করা যাবে না, আমি জানি তোর শূন্যস্থান পূরণ হওয়ার নয়। তুই চলে গেলি আমাকে একা রেখে। কল্পনাতেও আসে না আমি ঢাকায় যখন ফিরব, তোকে দেখতে পারব না। তোকে না দেখতে পারাটা আমার জন্য কতটা কষ্টের, এটা বোঝানোর ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি।’
বিজয়ের আফসোস, প্রিয় ছোট ভাইকে তিনি শেষ দেখাটা দেখতে পারেননি। তাঁর আহাজারি ফুটে উঠেছে এই কথায়, ‘আল্লাহ তোকে অবশ্যই অবশ্যই উত্তম স্থানে রাখবে। তোকে শেষবারের মতো না দেখতে পারাটা জীবনের অন্যতম একটা কষ্ট হয়ে থেকে যাবে। তোকে শেষ দেখাটা দেখতে পারলাম না। নিজের দেশে এমন মৃত্যু কেউ আশা করে না। আশা করি পরবর্তীতে কোনো মায়ের বুক এভাবে খালি হবে না। কোনো আপনজনের বুক এভাবে খালি হবে না। আমরা একটা সুন্দর দেশ আশা করি। যেখানে সবাই সবার অবস্থান থেকে নিরাপদ জীবনযাপন করতে পারবে।’ বিজয় আরও লিখেছেন, ‘আমাকে মাফ করে দিস যদি কোন ভুল করে থাকি, যদি কোনো কষ্ট দিয়ে থাকি মনের গভীর থেকে তোর জন্য ভালোবাসা ছিল, আছে, থাকবে।’

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
১ ঘণ্টা আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
৩ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
৪ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৭ ঘণ্টা আগে