
টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটারদের ব্যর্থতার পরও রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গারের ঝড়ে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। রেকর্ড গড়া ব্যাটিংয়ে জয়কে প্রায় হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ক্যারিবীয়দের। উত্তেজনায় ঠাসা ম্যাচে তাদের ৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
নেলসনের সাক্সটন ওভাল ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের করা ১৭৭ রানের জবাবে ৮৮ রানেই ৮ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। তখন মনে হচ্ছিল বড় ব্যবধানেই হেরে যাবে সফরকারী দল। তবে ব্যাটিং ধস সামলে নবম উইকেটে প্রতিরোধ গড়েন শেফার্ড ও স্প্রিঙ্গার। তাঁদের আগ্রাসী ব্যাটিংয়ে ভীতি জেগেছিল কিউই শিবিরে। এই জুটি ভেঙে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।
ইশ শোধির করা ১৩তম ওভারের তৃতীয় বলে অষ্টম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন ম্যাথু ফোর্ড। এরপর নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন শেফার্ড ও স্প্রিঙ্গার। একের পর এক চার এবং ছয়ের মারে দিশেহারা হয়ে পড়েছিল স্বাগতিকেরা। অবশেষে নিউজিল্যান্ড শিবিরে স্বস্তি ফেরান জ্যাকব ডাফি। ১৮তম ওভারের শেষ বলে স্প্রিঙ্গারকে আউট করেন এই পেসার। তার আগে শেফার্ডকে সঙ্গে নিয়ে ৭৮ রান যোগ করেন স্প্রিঙ্গার। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে টি–টোয়েন্টিতে নবম উইকেটে এটা সর্বোচ্চ রানের জুটি। রেকর্ড জুটি গড়ার পথে ২০ বলে তিনটি করে চার ও ছয়ে ৩৯ রান করেন স্প্রিঙ্গার। শেষ ওভারের পঞ্চম বলে শেফার্ড বিদায় নিলে ১৬৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ বলে ৪৯ রান করেন এই বোলিং অলরাউন্ডার। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শোধি।
এর আগে যৌথ প্রচেষ্টায় এই পুঁজি পায় নিউজিল্যান্ড। ৩৪ বলে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে। ৪১ রান আসে ড্যারেল মিচেলের ব্যাট থেকে। এ ছাড়া রাচিন রবীন্দ্র ২৬ ও টিম রবিনসন করেন ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ও ফোর্ড দুটি করে উইকেট নেন।

পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
১ ঘণ্টা আগে
গুজরাট টাইটানসের কাছে পাত্তাই পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। ৮২ রানে হেরে গেছে প্যাট কামিন্সের দল। লজ্জাজনক হারের পর শাস্তিও পেলেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক প্যাট কামিন্স। স্লো ওভার রেটের কারণে তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে দাপট দেখাল বোলাররা। এদিন ফাইফারের দেখা পেয়েছেন ৪ বোলার। বিপরীতে ব্যাট হাতে দিনটা রাঙিয়েছেন মাহফিজুল রইসলাম রবিন। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানকে হারানোর পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকদের খেলা দেখে রীতিমতো মুগ্ধ রমিজ রাজা, বাসিত আলী, আহমেদ শেহজাদের মতো সাবেক পাকিস্তানিরা। বাংলাদেশের ১০৪ রানের দাপুটে জয় দেখে ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করলেন বাসিত।
৪ ঘণ্টা আগে