কদিন আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী হয়েছেন ওয়াহাব রিয়াজ। মন্ত্রী রিয়াজ এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আর পেশোয়ারের বর্তমান অধিনায়ক হচ্ছেন বাবর আজম। বাবর জানিয়েছেন, টুর্নামেন্টে তিনি রিয়াজকে নজরদারিতে রাখবেন।
পিএসএলে গত মৌসুমে করাচি কিংসের হয়ে খেলেছিলেন বাবর আজম। আর বাবরকে পেশোয়ারের কাছে বিক্রি করে দেয় করাচি। অন্যদিকে গত মৌসুমেও পেশোয়ারে ছিলেন ওয়াহাব। গতবার অধিনায়ক হয়ে খেলেছিলেন পাকিস্তানি এই বাঁহাতি পেসার। এবার তাঁকে খেলতে হবে বাবরের নেতৃত্বে। গতকাল পিসিবির প্রকাশিত এক পডকাস্টে বাবর বলেন, ‘ওয়াহাব ভাই মন্ত্রী হওয়ায় আমি খুব খুশি। তাঁর (ওয়াহাব) টি-টোয়েন্টি খেলার অনেক অভিজ্ঞতা আছে। তা যা-ই হোক, মন্ত্রীকে আমি নজরদাড়িতে রাখব। সে মাঝেমধ্যে বেশি উত্তেজিত হয়ে যায় এবং বোলিংয়ের সময় নিজের লাইন হারিয়ে ফেলে। তাই তাকে আমার নিয়মিত উপদেশ দিতে হবে।’
১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অষ্টম পিএসএল। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-মুলতান সুলতানস। আর ১৪ ফেব্রুয়ারি করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পেশোয়ার জালমি খেলবে করাচি কিংসের বিপক্ষে।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
৬ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
৭ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
১১ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
১৩ ঘণ্টা আগে