চোটের কারণে এশিয়া কাপের পর থেকেই মাঠে বাইরে আছেন হার্দিক পান্ডিয়া। এবার ফেরার অপেক্ষায় আছেন ভারতের এই তারকা অলরাউন্ডার। এমনটাই জানিয়েছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
দাপটের সঙ্গে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টে কোনো ম্যাচ হারেনি সূর্যকুমার যাদবের দল। শেষ চারে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারায় তাঁরা। সে ম্যাচে চোট পান হার্দিক। এজন্য ফাইনালে মাঠে নামতে পারেননি তিনি। এখন পর্যন্ত মাঠে ফেরা হয়নি ৩২ বছর বয়সী ক্রিকেটারের। সুস্থ হওয়ার জন্য বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার ফর এক্সেলেন্সে ছিলেন হার্দিক।
অবশেষে তাঁকে নিয়ে খুশির খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, হার্দিক সুস্থ হয়ে উঠেছেন। খুব শিগগিরই তাঁকে আনুষ্ঠানিকভাবে ফিট ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ। এরপর মাঠে নামতে আর কোনো বাধা থাকবে না হার্দিকের জন্য।
ঘরোয়া লিগ দিয়ে বাইশ গজে প্রত্যাবর্তন হবে হার্দিকের। আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে সৈয়দ মুশতাক আলী ট্রফি। এই টুর্নামেন্টে বদোদরার হয়ে খেলার কথা আছে হার্দিকের। ঘরোয়া টুর্নামেন্টে অবশ্য একটির বেশি ম্যাচ খেলা হবে না তাঁর। প্রথম ম্যাচ শেষেই জাতীয় দায়িত্বে ব্যস্ত হয়ে পড়বেন হার্দিক।
৩০ নভেম্বর থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার সাদা বলের সিরিজ শুরু হবে। প্রথম তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এরপর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে তারা। দুটি সিরিজেই খেলার কথা আছে হার্দিকের। এখন কেবল সময়ের অপেক্ষা।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৮ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে