২০২৪ আইপিএলে প্রথম ম্যাচের পর কাল বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের ওয়াল যেন হলুদ রঙে রূপ নেয়! আর সেটি মোস্তাফিজুর রহমানের সৌজন্যে। দুর্দান্ত বোলিংয়ে আলোচনার কেন্দ্রে তিনি।
কাল আইপিএলে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন মোস্তাফিজ। ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। আগের সেরা ছিল ১৬ রানে ৩ উইকেট। তাঁর স্বীকৃতিস্বরূপ ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন। শুধু পুরস্কারেই শেষ নয়, অবিশ্বাস্য বোলিং করায় প্রশংসায় ভাসছেন তিনি।
ম্যাচ শেষে দুই দলের হাত মেলানোর সময় বিরাট কোহলি তো মোস্তাফিজকে বুকেই টেনে নিলেন ৷ সেখানেই ফিজকে দেখে উচ্ছ্বসিত বেঙ্গালুরুতে কাজ করা বাংলাদেশ দলের সাবেক দুই কোচ নিল ম্যাকেঞ্জি আর রিচার্ড হ্যালসাল ৷ পুরোটা সময় সম্প্রচারকারী টেলিভিশনের ক্যামেরা তাক করা ছিল মোস্তাফিজের দিকে ৷
ভারতের সাবেক ক্রিকেটাররাও মোস্তাফিজের বোলিংয়ে মজেছেন। জিও সিনেমার পোস্ট ম্যাচ শোতে প্রশংসা করেছেন দুই সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। ভারতের হয়ে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ৯৫৬ উইকেটের মালিক কুম্বলে বলেছেন, ‘সে (মোস্তাফিজ) বাঁহাতি পেসার হিসেবে অসাধারণ একজন বোলার। দুর্দান্ত বোলিং করেছে সে। আজকের দিনের সেরা বোলার ছিল মোস্তাফিজ।’ অনুষ্ঠানটির সহ-আলোচক উথাপ্পা বলেছেন, ‘আপনি সব সময় একাদশে বাঁহাতি পেসারকে রাখতে চাইবেন। গত কয়েক বছর আইপিএলে ভালো কিছু করতে পারেনি মোস্তাফিজ। তবে চেন্নাই তাঁর সেরাটা বের করেছে। ফিজের কবজিতে বিভ্রান্ত হয়েছে ব্যাটাররা।’
ভারতের আরেক সাবেক পেসার ইরফান পাঠান সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘চেন্নাইয়ের পিচে মোস্তাফিজের বোলিং বৈচিত্র্য দেখাটা ছিল লোভনীয়।’ শুধু ভারতীয়রাই নন, মোস্তাফিজের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথও। এবারের আইপিএলে দল না পাওয়া অজি ব্যাটার স্টার স্পোর্টসের শো ক্রিকেট লাইভে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। সেই শোতেই তিনি বলেছেন, ‘এই মাঠের সঙ্গে (চেন্নাই) খাপ খাইতে পারেনি বেঙ্গালুরু। চেন্নাই তাদের শক্তি দিয়েই খেলেছে। প্রতিপক্ষকে মাঝখানে চেপে ধরেছে তারা। এ সময় দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে উইকেট নিয়েছেন মোস্তাফিজ।’
বেঙ্গালুরুর উইকেট পড়া দেখে মজা করেছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক সামাজিক মাধ্যমে মাছ শিকারির একটা ছবি দিয়ে লিখেছেন, ‘মোস্তাফিজের বর্তমান সময়।’

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারদের তালিকা করা হলে নিশ্চিতভাবে প্রথম সারিতেই থাকবে ভিনিসিয়ুস জুনিয়রের নাম। রিয়ালের চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর টুর্নামেন্টের শিরোপা জিততে তাঁর অবদান অপরিসীম। তবে লিওনেল মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের কাতারে যেতে ভিনিকে লম্বা পথ পাড়ি
৪১ মিনিট আগে
লিওনেল মেসি মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পরই তাঁকে নিয়ে উন্মাদনা বেড়েছে মার্কিন মুলুকে। তাঁর সঙ্গে সেলফি তুলতে ভক্ত-সমর্থকদের ভিড় বেড়ে যায়। এমনকি ২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনার ম্যাচের দিন ‘মেসির ১০ নম্বর’ জার্সি পরিহিত অসংখ্য দর্শক দেখা গেছে। যে ভেন্যুতেই মেসি খেলেন, সেই স্টেডিয়ামের গ্যালার
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। এই সময়ে দুশ্চিন্তায় পড়েছে জার্মানি। বিশ্বকাপে নাও খেলতে পারেন দলের অন্যতম সেরা এক তারকা।
২ ঘণ্টা আগে
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ছয়ে থাকা চেলসির (৪৮) চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল লিভারপুল (৫৫)। লিগ শেষ হতে হাতে আছে আর ৫টি ম্যাচ, যার একটি আবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে। আগের রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। আজ দিনের আরেক ম্যাচে ৭ গোলের থ্রিলারে সান্ডারল্যান্ডকে ৪-৩ গোলে হা
২ ঘণ্টা আগে