
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ক্যান্ডিতে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। এশিয়া কাপে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তদের। শান্তর ভাবনায়ও তাই আফগানিস্তান ম্যাচ।
গত এশিয়া কাপের মতোই হচ্ছে এবারের এশিয়া কাপ, যেখানে ‘বি’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অপর গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল। দুই গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সুপার ফোরে, যেখানে ‘এ’ গ্রুপ থেকে ভারত, পাকিস্তানের সুপার ফোরে খেলার সম্ভাবনা বেশি। আর সুপার ফোরে দলগুলো খেলার সুযোগ পাবে তিন ম্যাচ, যার মধ্যে গ্রুপ থেকে ওঠা দলের সঙ্গে আরও একবার খেলার সুযোগ রয়েছে।
তবে শান্ত যেন সুপার ফোর নিয়ে এখন ভাবতেই চান না। কেননা,, গতকাল ক্যান্ডিতে বাংলাদেশকে ১১ ওভার হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানকে হারাতেই হবে। পরশু লাহোরে হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এখন আমরা কেউই ভারত-পাকিস্তান নিয়ে ভাবছি না। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা ভাবছি। সেই ম্যাচটা (আফগানিস্তান) আমাদের জিততে হবে। পাকিস্তানে গিয়ে আমাদের অনুশীলন সেশন আছে। সেখানে প্রস্তুতি নেব। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ভালো খেলেছি। ওয়ানডেতে ভালো খেলতে পারিনি (বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরেছে), তবে অতীত নিয়ে আমরা তেমন একটা ভাবছি না। যদি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে আমরা আফগানিস্তানের বিপক্ষে ভালো ফল পাব।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ৪ উইকেটে ১২৭ রান। এর পরই সাকিব আল হাসানদের ইনিংসে ভাঙন শুরু হয়। লঙ্কানদের বিধ্বংসী বোলিংয়ে ৩৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৬৪ রানে। ব্যাটিং নিয়ে আক্ষেপ ঝরেছে শান্তর কণ্ঠে, ‘উইকেট দেখে মনে হয়েছিল প্রথমে ব্যাটিং করা উচিত। অধিনায়ক, কোচ যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে সবাই একমত ছিলাম। ২৫০-২৬০ রান করার পরিকল্পনা ছিল। ভালো ব্যাটিং আমরা করিনি। আমি বলব না উইকেট সহজ ছিল। তবে আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল।’
নিঃসঙ্গ শেরপার মতো শ্রীলঙ্কার বিপক্ষে একাই লড়েছেন শান্ত। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির কাছাকাছি চলেও গিয়েছিলেন। তবে আউট হয়েছেন ৮৯ রানে। সেঞ্চুরি মিস করায় কোনো আক্ষেপ নেই বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের, ‘না আক্ষেপ নেই। আক্ষেপ একটাই যে যদি পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারতাম। এটা যদি করতে পারতাম, ভালো লাগত।’

শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। একইসঙ্গে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে আই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে পা রাখল তারা। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া নরওয়ের শেষ বত্রিশে প্রতিপক্ষ আইভরি কোস্ট। আর ভুল কৌশলের চড়া মূল্য দিয়ে মাঠ ছাড়তে হয় হালান্ডহীন নরওয়েকে। টরন্টোয় গ্রুপের অপর ম্যাচে ইরাককে ৫–০ গ
৩১ মিনিট আগে
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে মিনিটের হিসেবে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন পিএসজির এই ফরোয়ার্ড। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার এরিক প্রোবস্ট মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করে শীর্ষে জায়গা করে নিয়েছিলেন। আজ বোস্টনের মাঠে ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সেই ৭২
২ ঘণ্টা আগে
টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
৫ ঘণ্টা আগে
এই তো গত পরশু ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার সায়াহ্নে এসে কী দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এই বয়সেও তাঁর এমন তারুণ্য রীতিমতো অবাক করে সবাইকে। কিন্তু কাউকে কোনো না কোনো সময় তো ‘ফুলস্টপ’ টানতে হয়। মেসিও এখন সেই অবস্থাতেই আছেন।
৬ ঘণ্টা আগে