ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তো যুদ্ধংদেহী মনোভাব। কাঁটাতারের সীমান্ত পেরিয়ে খেলার মাঠ-সব সময়ই থাকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। পাশাপাশি সামাজিকমাধ্যমে একে অপরের উদ্দেশ্যে কথার লড়াই তো চলেই। আর শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, বিরাট কোহলি, জসপ্রীত বুমরারা চোখে আঙুল দিয়ে ভুল প্রমাণ করে চলেছেন নিয়মিতই।
বৃষ্টি বাগড়া দেওয়ায় কলম্বোর প্রেমাদাসায় ভারত-পাকিস্তান সুপার ফোর ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে তে। গতকাল দিন শেষে যখন সবাই চলে গেছেন, তখনই নির্জন স্টেডিয়ামে দেখা হয়ে যায় বুমরা ও শাহিনের। বাক্সে মোড়ানো উপহার নিয়ে শাহিন বেশ উৎফুল্ল মনে এগিয়ে যান সদ্য বাবা হওয়া বুমরার কাছে। উপহার দেওয়ার সময় একটু মজাও করেছেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার বলেন, ‘সৃষ্টিকর্তার আশীর্বাদ তার ওপর সব সময় থাকুক। আশা করি, সেও একদিন নতুন বুমরা হবে।’ উপহার পেয়ে বুমরার হাসি যেন বাঁধ মানছিল না। ভারতীয় পেসার অনেকবার ‘থ্যাংক ইউ’ বলেছেন শাহিনকে। দুজনের এই খুনসুটির দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ভিডিও পোস্ট করে ফেসবুকে লিখেছে, ‘ভালোবাসা ছড়িয়ে যায় এভাবেই। নতুন বাবা হওয়া জসপ্রীত বুমরাকে উপহার দিয়েছেন শাহিন আফ্রিদি।’
২ সেপ্টেম্বর ক্যান্ডির গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এরপরই ভারতে ফিরে বাবা হওয়ার কথা সামাজিকমাধ্যমে জানিয়েছিলেন বুমরা। ইনস্টাগ্রামে ভারতীয় এই পেসার ৪ সেপ্টেম্বর লেখেন, ‘আজ সকালে আমাদের ছোট্ট এক ছেলে হয়েছে। অঙ্গদ জসপ্রীত বুমরা। আমরা বেশ খুশি। আমাদের জীবনের নতুন অধ্যায়ের এমন সুখবরের জন্য তর সইছিল না। জসপ্রীত ও সাঞ্জানা।’ এ কারণে নেপালের বিপক্ষে একাদশে তিনি ছিলেন না।
নেপাল ম্যাচের পরই ভারতীয় একাদশে সুযোগ পেয়েছেন। প্রতিপক্ষ সেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। টস হেরে গতকাল প্রথমে ব্যাটিং পেয়ে ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান করে ভারত। লোকেশ রাহুল ১৭ রানে ও বিরাট কোহলি ৮ রানে ব্যাটিং করছেন। বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৩টা থেকে হবে বাকি অংশ।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৪ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৮ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১০ ঘণ্টা আগে