সাকিব আল হাসানকে ফেরাতে বহু চেষ্টা করেছে শ্রীলঙ্কা। একের পর বাউন্স দিয়েছেন লঙ্কান পেসাররা, কথার খোঁচা আর শারীরিক অঙ্গভঙ্গি তো ছিল! শেষ পর্যন্ত সাকিব ফিরলেন অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে। প্রতিশোধ নিয়ে লঙ্কান অলরাউন্ডার সাকিবকে খোঁচা দেওয়ার লোভটা সামলাতে পারেননি।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় সাকিবের আবেদনের কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউট হয়েছেন ম্যাথুস। ব্যাটিং করতে নামার সময় বেশি নেওয়ায় মাঠ আম্পায়ার মরিস এরাসমাসের কাছে আবেদন করেছিলেন সাকিব। নিজের হেলমেটের স্ট্র্যাপ ছেঁড়ার যুক্তি দেখিয়েও সাকিবের কাছে আবেদন তুলে নেওয়ার আবেদন করেছিলেন ম্যাথুস, কিন্তু সাকিব তাতে কান দেননি। এই ঘটনার পর থেকেই সাকিবকে ঘিরে অগ্নিশর্মা হয়ে ছিলেন লঙ্কান খেলোয়াড়েরা।
সপ্তম ওভারে লিটন দাস ফেরার পর উইকেটে এসেছিলেন সাকিব। তখন থেকেই যত রকমভাবে সম্ভব সাকিবকে উত্ত্যক্ত করে গেছেন লঙ্কান ফিল্ডার। লঙ্কান বোলারদের শর্ট বল আর চোখরাঙানি উপেক্ষা করে শুরুতে ধীরেসুস্থে এগিয়েছেন সাকিব। উইকেটে থিতু হওয়ার পর খুলেছেন হাত।
হাত খুলে খেলে যখন সেঞ্চুরির সুভাস পাচ্ছিলেন সাকিব, তখনই আঘাত হানেন সেই ম্যাথুস। লঙ্কান অলরাউন্ডারের স্লোয়ার বল সাকিবের ব্যাটে খোঁচা লেগে চলে গেল শর্ট এক্সট্রা কাভারে। চারিথ আসালাঙ্কা ক্যাচ নিতে দেরি করেননি। ৬৫ বলে ১২ চার ও ২ ছক্কায় ৮২ রান করে সাজঘরের পথ ধরলেন সাকিব।
এই প্রতিশোধ নেওয়ার অপেক্ষাতেই যেন ছিলেন ম্যাথুস। সাকিব যখন ফিরছেন, তখন হাতের কবজিতে সময় দেখানোর মতো করে ইঙ্গিত করলেন, তোমারও টাইম শেষ! সাকিব সেদিকে নজরই দেননি। হতাশা নিয়ে ফেরেন সাজঘরে।
ফেরার আগে অবশ্য লঙ্কানদের জয়ের মানসিকতা ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক। সহ-অধিনায়ক নাজমুল হাসান শান্তকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ১৬৯ রান। বিশ্বকাপে তৃতীয় উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ। সাকিবের পর শান্তও নষ্ট করেছেন সেঞ্চুরির সুযোগ। সেই ম্যাথুসের বাইরের বলে ভেতরে টেনে বোল্ড হয়েছেন ৯০ রানে। ১০১ বলে ১২ চারে এই বিশ্বকাপে নিজের সেরা ইনিংস খেলে গেছেন শান্ত। যখন সাজঘরে ফিরছেন, বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ২১১। এরপর মুশফিকুর রহিম (১০) ও মাহমুদউল্লাহ রিয়াদকে (২২) হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ যখন ফেরেন তখন বাংলাদেশে জয়ের জন্য দরকার ছিল ২৫ রান। হাতে ছিল ৪ উইকেট।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে যায় দক্ষিণ কোরিয়ার। দলের বাজে পারফরম্যান্সে দেশটির রাষ্ট্রপতি লি-জি মিউং কড়া সমালোচনা করেছেন। এমন অবস্থায় দ্রুতই পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়া কোচ হং মিউং-বো।
৪২ মিনিট আগে
২৫ জুন মায়ামিতে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে যখনই নেইমারকে নামালেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, তখনই গ্যালারিতে শোনা যায় চিৎকার। ৯৮১ দিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন বলে কথা। এমন উচ্ছ্বাস তো থাকবেই। মাঠে নেমেই সেদিন দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট দল ফের ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর এবার জিম্বাবুয়ে সফরেও দেখা যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। হারারেতে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া একমাত্র টেস্টের প্রথম দিনেই বেকায়দায় পড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদে
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের গ্রুপপর্বের হিসাব-নিকাশ চুকে গেছে। এখন আর ভুল শুধরে নেওয়ার কোনো অবকাশ নেই; স্রেফ একটি হার মানেই টুর্নামেন্ট থেকে চিরতরে বিদায়। এমন এক অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে শেষ বত্রিশের লড়াইয়ে আজ রাত ১১টায় হিউস্টনে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও জাপান। শক্তির বিচারে কার্লো আনচে
২ ঘণ্টা আগে