মহেন্দ্র সিং ধোনির অনুমতি ছাড়া নাম ও ছবি ব্যবহার করে ব্যবসা করছিলেন মিহির দিবাকর। এমনটা জানার পর গত বছর রাঁচির জেলা আদালতে মামলা করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। সেই অভিযোগের ভিত্তিতেই গত মঙ্গলবার দিবাকরকে গ্রেপ্তার করেছে জয়পুর পুলিশ।
২০১৭ সালে দিবাকরের সংস্থা অর্ক স্পোর্টসের সঙ্গে চুক্তি করেছিলেন ধোনি। এর পর থেকেই ধোনির ইমেজ সত্ত্ব কাজে লাগিয়ে স্ত্রী সৌম্যা দাসের সঙ্গে দেশ-বিদেশে স্পোর্টস একাডেমি খুলে ব্যবসা চালিয়ে আসছিলেন দিবাকর। তবে চার বছর পর দিবাকরের সঙ্গে নিজের চুক্তি বাতিল করেন ভারতকে টি-টোয়েন্টি এবং ওয়ানডে মিলিয়ে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক।
২০২১ সালের ১৫ আগস্ট চুক্তি বাতিলের সময় ধোনির অভিযোগ ছিল চুক্তির শর্ত লঙ্ঘন করেছে দিবাকরের সংস্থা অর্ক স্পোর্টস। কিন্তু চুক্তি বাতিলের পরও দিবাকর তাঁকে না জানিয়ে ব্যবসা করতে থাকেন এবং ১৫ কোটি রুপি মুনাফা করতে থাকেন। এ ছাড়া চুক্তি অনুযায়ী ধোনিকে টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি দিবাকরের সংস্থা। প্রথমে সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটমাট করার চেষ্টা হলেও তা সাফল্যের মুখ দেখেনি।
এ কারণেই গত বছরের ২৭ অক্টোবর রাঁচির জেলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন ধোনি। দিবাকর-সৌম্যা দম্পতির বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করেন তিনি। চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়কের মামলার বিপরীতে গত ১৬ জানুয়ারি দিবাকর-সৌম্যা দম্পতিও মানহানির মামলা করেছিলেন।
দিবাকরের সঙ্গে চুক্তি করার অনেক আগে থেকেই একে অপরের পরিচিত ছিলেন ধোনি। পরে তাঁদের মধ্যে বেশ বন্ধুত্বও গড়ে উঠেছিল। ধোনির সঙ্গে রঞ্জি ট্রফিতেও খেলেছেন ভারতের হয়ে ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৭ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে