
বাংলাদেশ সিরিজটা পাকিস্তানের কাছে প্রতিশোধের সিরিজ বললেও ভুল হবে না। কারণ, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় এক রকম নিয়মে পরিণত করে ফেলেছে বাংলাদেশ। যেখানে ২০২৪ সালে দুই দলের সবশেষ টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ শুরুর আগে বারবার ঘুরেফিরে আসছে সেই আলোচনা।
২০২৪ সালে পাকিস্তান নিজেদের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশের কাছে। পরবর্তীতে গত বছরের জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজ, এ বছরের মার্চে ওয়ানডে সিরিজ—দুটি সিরিজই বাংলাদেশ জিতেছে পাকিস্তানের বিপক্ষে। এই দুটি হয়েছে বাংলাদেশের মাঠে। মিরপুরে আগামীকাল প্রথম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শান মাসুদের কাছে এসেছে অতীতের প্রসঙ্গ। উত্তরে তিনি বলেন, ‘প্রতিশোধ নিয়ে ভাবছি না। তারা যেভাবে আমাদের টি-টোয়েন্টিতে হারিয়েছে, বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। তারা অবশ্যই এই কন্ডিশনে ভালো। তাদের শক্তিমত্তার ব্যাপারে আমরা জানি।’
যে পাকিস্তানের বিপক্ষে প্রথম ১৩ টেস্টের একটাতেও জিততে পারেনি বাংলাদেশ, সেই পাকিস্তানকে তাদের ডেরায় পরপর দুই টেস্টে ২০২৪ সালে হারিয়েছিল বাংলাদেশ। যার মধ্যে রাওয়ালপিন্ডিতে সেবার সিরিজের দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। সপ্তম উইকেটে লিটন দাস-মেহেদী হাসান মিরাজের ২৪৫ বলে ১৬৫ রানের জুটি গড়ে বৈতরণি পার হয়ে শেষ পর্যন্ত ম্যাচটাও জিতেছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।
গত দুই বছরে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট অধিনায়ক পরিবর্তন হয়নি। শান্ত, মাসুদ প্রত্যেকেই স্ব স্ব দলের টেস্ট অধিনায়ক। ২ বছর আগের স্মৃতি এখনো তাই টাটকা মাসুদের কাছে। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘২৬ রানে ৬ উইকেট হারিয়েও ম্যাচ জিতেছিল বাংলাদেশ। আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না। আবার প্রতিশোধের চিন্তাও করছি না। ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই।’
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হতে বাকি নেই ২৪ ঘণ্টাও। তার আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। নাজমুল হোসেন শান্ত রাখঢাক না রেখেই পেস বোলিং দিয়ে পাকিস্তানকে ঘায়েলের হুমকি দিয়েছেন। এক্সপ্রেস বোলার নাহিদ রানার পাশাপাশি তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম থাকায় শান্ত আত্মবিশ্বাসের সঙ্গেই কথা বলেছেন।
শান্তর পর আজ সংবাদ সম্মেলন করেছেন পাকিস্তান অধিনায়ক মাসুদ। শান্তর কথা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছে মাসুদের কাছেও। সাংবাদিকদের পাকিস্তান অধিনায়ক বলেন, ‘তাদের শক্তি তাদের জায়গায়। আমাদের শক্তি আমাদের। শুধু নিজেদের নিয়েই ভাবতে পারি। আমাদের ১৬ জনের ভারসাম্যপূর্ণ দল আছে, যারা এই কন্ডিশনেও খেলেছে। ১০ দিন ভালো খেলে সিরিজ জিততে চাই।’
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দুটি টেস্ট হবে দুই ভেন্যুতে। সিলেটে ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

কোচ নিয়োগে বাফুফে এখনো বাজেট ঠিক করেনি বলে জানান হিল্টন। তিনি বলেন, ‘না এটা আমরা এখনো ঠিক করিনি। জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নেবে। কাজের অভিজ্ঞতা, তারপর ওনার প্রো-লাইসেন্স, তারপর ন্যাশনাল টিমে কাজ করছে কোথায় কোথায় কাজ করছে এই জিনিসগুলো সামনে রেখেই আগাচ্ছি।’
১৬ মিনিট আগে
জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, শিগগিরই বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত পাঁচ জনের নাম জানাবে বিসিবি। সংবাদ সম্মেলন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের নাম প্রকাশ করল বিসিবি। তাঁদের সাময়িক নিষেধাজ্ঞাও দিয়েছে ক্রিকেট বোর্ড।
৪১ মিনিট আগে
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুমেও ফেভারিট আবাহনী লিমিটেড। কিন্তু টুর্নামেন্টে ধানমন্ডির ক্লাবটির শুরুটা হয়েছে খুবই বাজে। প্রথম দুই ম্যাচেই হেরে গেছে আবাহনী। দ্বিতীয় ম্যাচে আজ সিটি ক্লাবের কাচে ২ উইকেটে হেরে গেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
১ ঘণ্টা আগে
ইতিবাচক ঘটনার চেয়ে নেতিবাচক কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খবরের শিরোনাম হয়ে থাকে। ফিক্সিং তো রয়েছেই। ক্রিকেটারদের পারিশ্রমিকও অনেক সময় ঠিকঠাক দেওয়া হয় না বলে অভিযোগ ওঠে ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের মতে এভাবে করে বিপিএল চালানো
২ ঘণ্টা আগে