
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে বিষয়টি পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিবি। তবে বিশ্বকাপ তো আর ক্রিকেটারদের নিয়ে সীমাবদ্ধ নয়। ম্যাচ পরিচালনায় থাকেন বিভিন্ন দেশের আম্পায়াররা।
সব ঠিক থাকলে বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় থাকতে যাচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার তিনি। তাঁকে কি ভারতে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে? বিসিবি যেভাবে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ ভারত থেকে আইসিসিকে ম্যাচ সরাতে বলেছে, এই প্রেক্ষাপটে সৈকত ভারতে যাবেন কি না, সেই সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে আজ বলেন, ‘(যাওয়া না যাওয়া) যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। সৈকতকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি যাবেন কি না। কারণ, তিনি আইসিসির সঙ্গে চুক্তিবদ্ধ। আইসিসি যদি চায়, বিসিবির সেখানে করার কিছু নেই।’
সূত্র জানায়, বিশ্বকাপের আগেই এ মাসে ভারতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সৈকতের। ১১ জানুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজে একজন আম্পায়ার হচ্ছেন সৈকত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৩৬ মিনিট আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
২ ঘণ্টা আগে
ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা ক্রীড়াবিদদের স্বীকৃতি দিয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। আজ সাবেক ও বর্তমান ৯ ক্রীড়াবিদ পেয়েছেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড। সেই অনুষ্ঠানে তামিম ইকবাল স্মৃতি রোমন্থন করেছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও কোকোকে নিয়ে। তামিম অনুতপ্ত
৩ ঘণ্টা আগে