জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতেও ধরে রেখেছে স্বাগতিকেরা। স্বাগতিকদের আক্রমণাত্মক বোলিংয়ে রীতিমতো ধুঁকছে জিম্বাবুয়ে।
১৬৬ রানের লক্ষ্যে শুরুটা সাবলীল করেছে জিম্বাবুয়ে। প্রথম ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে সফরকারীরা করে ১২ রান। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই সাইফউদ্দিন চার হজম করেছেন জয়লর্ড গাম্বির কাছে। ওভারের দ্বিতীয় বলে পুল করতে যান গাম্বি। টপ এজ হওয়া বল থার্ড ম্যানে ক্যাচ ধরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গাম্বি ৮ বলে ২ চারে ৯ রান করেছেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ব্রায়ান বেনেট দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। ৮ বলে করেছেন ৫ রান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে বেনেটকে কট এন্ড বোল্ড করেন তানজিম সাকিব। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয়বারে ক্যাচ ধরেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আজই একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
তানজিম সাকিবের পর পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভারে) আবারও আঘাত হানলেন সাইফউদ্দিন। ষষ্ঠ ওভারের শেষ বলে ক্রেইগ আরভিনকে বোল্ড করেন সাইফউদ্দিন। ৬ ওভারে ৩ উইকেটে ৩৩ রানে শেষ করেছে জিম্বাবুয়ে। পাওয়ার প্লে শেষ হতে না হতেই আবারও ধাক্কা খায় জিম্বাবুয়ে। অষ্টম ওভারের শেষ বলে রিশাদ হোসেনকে কাট করতে যান সিকান্দার রাজা। এজ হওয়া বল ক্যাচ ধরেন বাংলাদেশের উইকেটরক্ষক জাকের আলী অনিক। ৫ বলে ১ রানে করেছেন রাজা। ৮ ওভারে যখন ৪ উইকেটে ৪৮ রান, তখন ব্যাটিংয়ে নামেন ক্লাইভ মাদান্দে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেটে ৬৫ রান করেছে জিম্বাবুয়ে। ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ২৪ বলে ৩১ রানে অপরাজিত। ২ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। মাদান্দে ১০ বলে ৮ রানে ব্যাটিং করছেন।

বেলারুশের খেলোয়াড়দের সুখবর দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ( আইওসি)। এখন থেকে তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে বাধা নেই। তবে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি আইওসি।
১০ ঘণ্টা আগে
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হতে ১২ ঘণ্টাও বাকি নেই। এমন সময়ে দুঃসংবাদ পেল পাকিস্তান। চোটে পড়ায় তারকা ব্যাটার বাবর আজম প্রথম টেস্টে খেলতে পারছেন না।
১০ ঘণ্টা আগে
ডেভিড ওয়ার্নারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা নিয়ে আলোচনা এখনো চলছে। এবার তাঁকে ধুয়ে দিয়েছেন তাঁরই আইনজীবী ববি হিল। আনুষ্ঠানিকভাবে ওয়ার্নার দোষ স্বীকার না করলেও তাঁর দায়মুক্তি নেই বলে উল্লেখ করেছেন আইনজীবী।
১১ ঘণ্টা আগে
ই-সিগারেট এবারের আইপিএলে আলোচিত এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ড্রেসিংরুমে রিয়ান পরাগের ই-সিগারেটের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় যুজবেন্দ্র চাহাল। চাহাল ঘটনাটি ঘটিয়েছেন বিমানে। তাঁর এই কাণ্ডে চলছে আলোচনা-সমালোচনা।
১২ ঘণ্টা আগে