সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়েই দীর্ঘ ১ বছর পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি এসেছে। মনে হচ্ছিল বাংলাদেশ আজ চতুর্থ টি-টোয়েন্টিতে সিরিজের সর্বোচ্চ রান করবে। তবে স্বাগতিকেরা গুটিয়ে গেছে ১৫০ রানের আগেই।
উদ্বোধনী জুটিতে ৬৭ বলে ১০১ রান যোগ করেন সৌম্য ও তানজিদ তামিম। তাদের উদ্বোধনী জুটি ভাঙার পরই ৪২ রানে শেষ ১০ উইকেট হারিয়েছে বাংলাদেশ। শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করলেও ১৪৩ রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে বাংলাদেশ।
দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২ ওভারে ২ উইকেটে ১০৮ রান। প্রথম তিন ম্যাচে চার নম্বরে নামলেও আজ নেমেছেন তিন নম্বরে। তবে করেছেন ৮ বলে ১২ রান। মেরেছেন ১ চার। ১৪ তম ওভারের চতুর্থ বলে সিকান্দার রাজাকে তুলে মারতে যান হৃদয়। ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা ব্রায়ান বেনেট ক্যাচ ধরেন।
ক্যাচ ধরার ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন বেনেট। ১৫ তম ওভারে প্রথম বল ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে গিয়ে বোকা বনে যান সাকিব। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দশ মাস পর ফিরে ৩ বলে করেছেন এক রান। একই ওভারের শেষ বলে নাজমুল হোসেন শান্তকেও বোল্ড করেন বেনেট। বাংলাদেশ অধিনায়ক করেন ৭ বলে ২ রান।
বাংলাদেশ এক ওভারে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছে তিনবার। ১৭ তম ওভারের দ্বিতীয় বলে জাকের আলী অনিককে ফেরান রিচার্ড এনগারাভা। একই ওভারের পঞ্চম বলে হাস্যকর এক রান আউটের শিকার হয়েছেন তাসকিন আহমেদ। এনগারাভাকে মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিতে যান তাসকিন। রিশাদ হোসেনের থেকে কোনো সাড়া পেয়ে যতক্ষণে তাসকিন ফিরতে যান, ততক্ষণে আউট তাসকিন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ গুটিয়ে গেছে ১৯.৫ ওভারে ১৪৩ রানে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে