
সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। দুর্দান্ত জয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে সুমাইয়া আক্তারের দল। আগামী পরশু কুয়ালালামপুরে ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। দিনের আরেক ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।
শ্রীলঙ্কার হারে বাংলাদেশের ফাইনালের পথ অনেকটাই মসৃণ হয়ে যায়। নিজেদের কাজ ছিল শুধু নেপালকে হারানো। সেটি বেশ দাপটের সঙ্গেই করেছে তারা। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে তিন বিভাগেই নিজেদের নিংড়ে দিয়েছেন ক্রিকেটাররা। নেপালের ব্যাটারদের মধ্যে একমাত্র সাবিত্রী ধামি দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেটে ৫৪ রানে থেমে যায় তাদের ইনিংস। বৃষ্টি সময় কেড়ে নেওয়ায় মূলত ২০ ওভারের ম্যাচের পরিধি কমে ১১ ওভারে নিয়ে আসা হয়।
নেপালের ৪ ব্যাটারই ড্রেসিংরুমে ফেরেন রানআউট হয়ে। সর্বোচ্চ ১২ বলে ১১ রান করেছেন ওপেনার সাবিত্রী। নেপালের দেওয়া ৫৫ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখেই তাড়া করেছে বাংলাদেশ। ওপেনিং জুটিতেই মোসাম্মত ইভা ও ফাহমিদা ছোঁয়া যোগ করেন ৪৬ রান। ২১ বলে ১৮ রান করে ফেরেন ইভা। ইনিংসে ছিল ১টি ছক্কা।
সুমাইয়া আক্তার সুবর্ণাকে সঙ্গে নিয়ে বাকি কাজ অনায়াসে সারেন ফাহমিদা। ৩২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ইনিংসে মেরেছেন ৩টি চার। সুবর্ণা অপরাজিত থাকেন ৬ বলে ১০ করে। নেপালের কুসুম গোদার নিয়েছেন একটি উইকেট।
দিনের আরেক ম্যাচে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৯৮ রান করে শ্রীলঙ্কা। ১৪.৫ ওভারে লঙ্কানদের দেওয়া ৯৯ রানের লক্ষ্য ৬ উইকেট হারিয়ে তাড়া করেছে ভারত। এসিসির নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব এবং সুপার ফোরের পয়েন্ট মিলিয়ে টেবিলের শীর্ষ দুই দলই খেলবে ফাইনালে। ৪ ম্যাচ শেষে ভারতের পয়েন্ট ৭, আর বাংলাদেশের ৬ পয়েন্ট।

জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে সেই অপেক্ষার পুরস্কারটাও এসেছে দারুণভাবে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রুনা আক্তারের গোলে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।
৪০ মিনিট আগে
লিওনেল মেসি এখন অনেকটাই ঝাড়া হাত পা। গতকাল বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বর্তমানে কেবল তিনি খেলেন মেজর লিগ সকারে (এমএলএস)। এবার তাঁকে লাতিন আমেরিকার এক টুর্নামেন্টে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। মেসি কেবল এই প্রস্তাব শুনে হেসেই গেলেন।
১ ঘণ্টা আগে
দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
২ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে