
১২তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা ৩ বলে ৩টি ছক্কা মেরেছেন তাওহিদ হৃদয়। সেই ৩ বল বাংলাদেশের জয়ের পথে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। যদিও শ্রীলঙ্কার বলে ছক্কার হ্যাটট্রিক করে পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন হৃদয়। ৪টি ছক্কা ও ১টি চারে ২০ বলে ৪০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটার।
বিপত্তি ঘটেছে হাসারাঙ্গার সেই ওভারে মারা হৃদয়ের দ্বিতীয় ছক্কায়। স্লগ সুইপে ডিপ স্কয়ারের ওপর দিয়ে ৮৮ মিটারের বিশাল ছক্কা হওয়া বলটি গ্যালারিতে এক বাংলাদেশি সমর্থক হাতে জমা করার চেষ্টা করেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী সেই সমর্থক বল তালুবন্দী করতে ব্যর্থ হন, বল এসে তাঁর পায়ের মধ্যভাগে এসে পড়ে। সঙ্গে সঙ্গে জখম হয়ে রক্ত জমাট বাঁধে সেই জায়গায়।
বাংলাদেশের জয়ে সেই সমর্থক ভুলে গেছেন পায়ের ব্যথা। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে হেসেই বললেন, ‘আমি অনেক খুশি বাংলাদেশ জেতায়। বাংলাদেশের ক্যাচ ধরতে পারিনি, ব্যথা পেয়েছি, কোনো ব্যাপার না এটা।’
সেই ভিডিও চিত্র পৌঁছে যায় হৃদয়ের কাছেও। যেটি দেখে দুঃখ প্রকাশ করেছেন এই তরুণ ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে সেই সমর্থকের ছবি পোস্ট করে হৃদয় লিখেছেন, ‘ছবিগুলো একজন পাঠাল, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারও রক্ত ঝরল, এটা ভেবেই খারাপ লাগছে।’
তার পরই অচেনা সমর্থকের উদ্দেশে লিখলেন, ‘প্রিয় ভাই আমার, আমি জানি না আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টি-শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতটা ভোগায়, তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে।’
বাংলাদেশকে সমর্থন দিতে ডালাসের গ্র্যান্ড প্রেইরি ভিউতে যাওয়া সেই সমর্থককে বুকে নিতে চান হৃদয়। লিখেছেন, ‘কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত।’

রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
২০ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
৪৪ মিনিট আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। নিষেধাজ্ঞা তো আছেই। গ্যালারি থেকেও শুনতে হয় দুয়োধ্বনি। এবার তাঁর চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘটনায় খেপেছেন কোচ জোসে মরিনিও।
১ ঘণ্টা আগে
হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যেটার প্রভাব পড়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) ওপর। যার মধ্যে আল নাসরের একটা ম্যাচও রয়েছে।
২ ঘণ্টা আগে