প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে গিয়ে দুর্দান্ত ছন্দে আছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে পারফরম্যান্স করে দলকে ম্যাচ জেতাতে সহায়তা করছেন বাংলাদেশি অলরাউন্ডার।
টুর্নামেন্টে ৩ ম্যাচে ৫৯ রান করেছেন সাকিব। আর বোলিংয়ে ৫ উইকেট নিয়ে যৌথভাবে উইকেটশিকারির তালিকায় ৩ নম্বরে আছেন তিনি। এমন দুর্দান্ত পারফরম্যান্সই শুধু উপভোগ করছেন না, মাঠের বাইরের সময়টাও দারুণ কাটাচ্ছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।
গত রোববার যেমন এলপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা হয়েছে শ্রীলঙ্কার র্যাপ কুইন খ্যাত ইয়োহানির সঙ্গে। জনপ্রিয় গান ‘মানিকে মাগে হিতের’ এই গায়িকা আবার এলপিএলের শুভেচ্ছাদূতও। সাকিবকে কাছে পেয়ে ছোট্ট একটি সাক্ষাৎকার নিয়েছেন শ্রীলঙ্কান গায়িকা। সাক্ষাৎকারের সময় দুজনকে হাস্যোজ্জ্বল দেখা যায়।
এলপিএল খেলতে এসে শ্রীলঙ্কায় কেমন সময় কাটছে সাকিবের, তা জানতে চেয়েছেন ইয়োহানি। জবাবে ৩৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘যত দূর মনে পড়ে, অনূর্ধ্ব ১৯ থেকে শ্রীলঙ্কা ভ্রমণ করছি। বাংলাদেশ দলের হয়েও এখানে এসেছি। কমপক্ষে দুই বছরে একবার এখানে আসা হয়। তাই এখানে অনেকবারই আসা হয়েছে। তবে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে এবারই প্রথম এসেছি। টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। দলের হয়েও ভালো সময় কাটাচ্ছি। দল পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে আছে। আমরা বেশ ভালো করছি। আশা করি এই ধারাবাহিকতা ধরে রাখব।’
শ্রীলঙ্কার কোন বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে তার উত্তরে সাকিব বলেছেন, ‘শ্রীলঙ্কার আতিথেয়তা খুবই পছন্দ করি। লোকজন খুবই বন্ধুত্বপূর্ণ। এর চেয়ে আপনি বেশি কিছু জিজ্ঞেস করতে পারবেন না। অবশ্যই এটি খুবই সুন্দর একটি দেশ। তবে এর বাইরে মনে করি আতিথেয়তা মুগ্ধ করার মতো।’
আর সবশেষে সাকিবকে টুর্নামেন্টের অনুষ্ঠান ‘সিংগিং চ্যালেঞ্জ’ অনুযায়ী গান গাওয়ার চ্যালেঞ্জ করেন ইয়োহানি। বাংলাদেশি ব্যাটার গান গাওয়ার জন্য প্রস্তুত কি না—এ বিষয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি আসলে প্রস্তুত নই। তবে চেষ্টা করব। জীবনে কখনো গান গাইনি।’
ইয়োহানি বলিউডের বিখ্যাত শিল্পী মোহাম্মদ রাফি ও সুমান কল্যাণপুরের জনপ্রিয় গান ‘আজ কাল তেরে মেরে প্যায়ার কি চর্চে হার জোবান পার। সব কো মালুম হে অর সবকো খবর হো গেয়ি।’ শুরু করলে সাকিব তাঁর সঙ্গে কণ্ঠ মেলান।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে