
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাত ফ্র্যাঞ্চাইজির প্রতিটিতেই প্রধান কোচ হিসেবে রয়েছেন স্থানীয় কোচ। গতকাল একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় কোচদের তীব্র সমালোচনা করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।
রকিবুল বলেছেন, দু-একজন কোচ ছাড়া কেউ ক্লাব ক্রিকেটেও সুযোগ পায় না। তাঁদের সামর্থ্য নিয়েও আছে বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটারের প্রশ্ন। তবে রকিবুলের এ সমালোচনা আমলেই নেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। তাঁর মতে বয়সের ভারে আবোল-তাবোল কথা বলছেন রকিবুল।
আজ মিরপুরে কুমিল্লার অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে কোচ সালাহ উদ্দিন বলেছেন, ‘উনি (রকিবুল হাসান) মুরব্বি মানুষ। ওনার বয়সও হয়েছে। আমার মনে হয়, আবোল-তাবোল অনেক কিছু বলতে পারে। এটা হতেই পারে। এটা নিয়ে আমরা কিছু মনে করিনি। অন্যান্য কোচের সঙ্গে কথা বলেছি। আমরা এটা নিয়ে মন খারাপও করিনি, কারণ উনি মুরব্বি মানুষ, বলতেই পারেন।’
সালাহ উদ্দিনের পাল্টা প্রশ্ন, স্থানীয় কোচদের যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে তাঁরা বেড়ে উঠবেন কীভাবে। তিনি মনে করেন, ফ্র্যাঞ্চাইজিরা বুঝেশুনেই দেশি কোচদের বেছে নিয়েছেন। কুমিল্লার কোচ বলেছেন, ‘একজন স্থানীয় কোচ তাহলে কীভাবে বড় হবে? সে তো অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হতে পারবে না, হাই পারফরম্যান্স কিংবা বাংলা টাইগার্সেরও প্রধান কোচ হতে পারবে না। জাতীয় দলের প্রধান কোচও হতে পারবে না। সে কোথার হেড কোচিং করবে? সারা জীবন কি আমরা সাপোর্টিং ভূমিকায় থাকব? আমাদের তো কখনো না কখনো সামনে পথ বাড়াতে হবে।’
বিপিএলকে স্থানীয় কোচদের জন্য সুযোগ কাজে লাগানোর মঞ্চ মনে করছেন সালাহ উদ্দিন। বললেন, ‘আমি মনে করি, এটা আমাদের জন্য খুব ভালো সুযোগ। আমাদের ছেলেদের নিজেদের গ্রো আপ করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাঁরা দেশের কোচদের ওপর বিশ্বাস রেখেছেন। সে যদি এই বছর খারাপ করেন, সামনের বছর নিশ্চয় ভালো করবেন। তাঁকে তো শিখতে হবে। আপনি যদি একেবারে এসেই জাতীয় দলের কোচ হয়ে যাব, এমন আশা করেন না। সবার তো ধাপে ধাপে এগোতে হবে। সুতরাং কে কী বলল না বলল, সেটি নিয়ে আমার মনে হয় মাথা না ঘামানো উচিত।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে