
বুলাওয়েতে রেকর্ড গড়েই রান উৎসব থেমেছে জিম্বাবুয়ের। তিন সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ৫৮৬ রান তুলেছে স্বাগতিকেরা। গতকাল সেঞ্চুরি করে শন উইলিয়াস আজ থামলেন দেড় শ পেরিয়ে। তাঁর সঙ্গে অপরাজিত থাকা ক্রেইগ এরভিনও তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডের মতো ব্যাট চালিয়ে ব্রায়ান বেনেট তুলে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি।
তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের গড়েছে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড। ভাঙল ২৩ বছরের রেকর্ড। ২০০১ সালে হারারে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬৩ রান করেছিল তারা। এত দিন সেটি ছিল টেস্টে তাদের সর্বোচ্চ ইনিংস।
আগের দিনের ৪ উইকেটে ৩৬৩ রান থেকে আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। বাকি ৬ উইকেটে আজ যোগ করে আরও ২২৩ রান। ১৪৫ রানে অপরাজিত থাকা উইলিয়ামস ফেরেন ১৫৪ রানে। পঞ্চম উইকেটে এরভিনের সঙ্গে ভাঙে ১৬৩ রানের জুটি। ১৭৪ বলের ইনিংসে মেরেছেন ১০টি চার ও ৩টি ছক্কা।
ষষ্ঠ উইকেটে ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে এরভিন ৮২ রানের আরেকটি দারুণ জুটি গড়েন। চতুর্থ টেস্ট সেঞ্চুরি করে বাঁহাতি স্পিনার জিয়াউর রহমানের শিকার হন এরভিন। ১৭৬ বলে ১০ চারে ১০৪ রান করেছেন এরভিন। স্বীকৃত ব্যাটাররা আউট হওয়ার পর বেনেট টেল-এন্ডারদের নিয়ে রান বাড়াতে থাকেন দ্রুত। শেষ পর্যন্ত ১২৪ বলে ১১০ রানে অপরাজিত থাকেন এ তরুণ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিতে মেরেছেন ৪টি ছক্কা ও ৫টি চার।
আফগান বোলারদের মধ্যে গজনফার ৩টি, জহির খান, জিয়া ও নাভিদ জাদরান ২টি করে উইকেট নিয়েছেন। জিম্বাবুয়ে শুধু সর্বোচ্চ রানের নয়, টেস্টে ওভারপ্রতি রান তোলারও রেকর্ড গড়েছে তারা। প্রথম ইনিংসে ৪.৩৩ হারে ওভারপ্রতি রান তুলেছেন উলিয়ামসরা। টেস্টে এটি তাদের ওভারপ্রতি সর্বোচ্চ রান তোলার হার। এর আগের রেকর্ডটি ছিল ৩.৮০। ২০০২ সালে পাকিস্তানের বিপক্ষে হারারেতে রেকর্ডটি গড়েছিল তারা।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে